somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধরিত্রীকে যত্ন করতে হবে

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবচেয়ে বড় কথা-
আমরা সবাই একটা বাসযোগ্য পৃথিবী চাই কিনা? একটা বাসযোগ্য পৃথিবী যদি আমাদের প্রত্যেকের চাওয়া হয়, তাহলে উন্নত ও শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অন্যান্য সকল রাষ্ট্রকে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এখানে আমেরিকা চাইলো আর চীন চাইলো না, কিংবা রাশিয়া চাইলো আর বৃটেন চাইলো না, অথবা কিউবা চাইলো আর বাংলাদেশ চাইলো না, এমন জগাখিচুরিতে হবে না। সবাইকেই একযোগে চাইতে হবে। শুধু চাইলে হবে না, তা অবশ্যই পালন করতে হবে।

করোনা ভাইরাসের মত একটা মহামারী যে পৃথিবীতে আসছে, এই তথ্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকেই ছিল। অথচ এই তথ্যটি সারা পৃথিবীর মানুষকে আগেভাগেই না জানিয়ে, তারা একটা বড় ধরনের অপরাধ করেছে। এই তথ্য গোপন করে এটা থেকে তারা মুনাফা করার পায়তারা করেছিল। অথচ এটা সারা পৃথিবীর মানুষ আগেই জানতে পারলে তখন তারা উন্নত টিকা আবিস্কার করায় মনোনিবেশ করার সুযোগ পেত।

এই যে সারা পৃথিবীর পরিবেশবাদীরা এত হাজার বার বলার পরেও আমাদের সরকার বাহাদুর সুন্দরবন ধ্বংস করে রামপাল কয়লা বিদ্যুৎ বানানোর জন্য স্রেফ ত্যাড়ামি করলো, এটাও মস্ত বড় একটা অপরাধ। এ ধরনের অপরাধ থেকেই প্রকৃতি দিনে দিনে মানুষের কর্মে ও যজ্ঞের প্রতি ভীষণ রুষ্ট্র। উন্নয়নের নামে এই ধরিত্রী ধ্বংস করার অধিকার কারো নাই। কিন্তু মানুষ রাষ্ট্রের দোহাই দিয়ে, শক্তির দোহাই দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে, এসব কর্ম থেকে পিছপা হচ্ছে না।

প্রকৃতি কিংবা এই ধরিত্রীর একটা সুনির্দিষ্ট ব্যালেন্স রয়েছে। পৃথিবীর মানুষ যখন সেই ব্যালেন্সকে নানাভাবে উৎপীড়নের মাধ্যমে ধ্বংস করে, তখন ধরিত্রী এর বিপরীতে কঠিন আচরণ করে সবাইকে জানিয়ে দেয় যে, তোরা মানুষ হ। কিন্তু আমরা তারপরেও সেই রূঢ় আচরণ থেকে পিছপা হই না।

শিল্প বিপ্লবের মাধ্যমেই মানুষ প্রথমে এই ধরিত্রীকে নষ্ট করার কৌশল রপ্ত করেছে। যুগে যুগে নগরায়ন পদ্ধতিগুলো এই প্রকৃতি ধ্বংসের জন্য অন্যতম ধ্বংসাত্বক কর্মসূচি। বন উজাড় করে শিল্প গড়ে তোলাও তাই। ফলে ধরিত্রীর উপর একটা চাপ তৈরি হয়েছে। প্রকৃতির প্রাণি বৈচিত্র্যের যে স্বাভাবিকতা, সেটা নষ্ট হবার ফলেই এসব মহামারী সৃষ্টি হচ্ছে। তারপরেও এই ধরিত্রীর যত্ন নেবার জন্য মানুষের মধ্যে কোনো সাড়া জাগেনি। এটাই একুশ শতকের সবচেয়ে বড় ট্রাজেডি।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×