somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটাপ্রথার বোঁটাসহ বিলোপ চাই

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বলছি না যে আমি কোটা ব্যাবস্থা একেবারেই সমর্থন করি না। আমি এও বলছি না যে আমি, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, মুক্তিযোদ্ধা তথা সমস্ত কোটা সুবিধা ভোগকারীদের অধিকারের একেবারেই বিরোধি।

জটিল বাস্তব সময়ের মুখোমুখি মধ্যবিত্ত ঘরের এক মেধাবী সাধারণ ছাত্র যখন তার সারা জীবনের স্বপ্নের বি.সি.এস এর ফরম পূরণ করতে এসে দেখে শতকরা ৫৫ ভাগ আসন আগেই সংরক্ষণ করে রাখা আছে বিশেষ শ্রেণীর জন্য, তখন তার ঘৃণা ধরে যাওয়া মনটার পক্ষেও বলছি না আমি।

আবার স্বাধীনতা উত্তর তৃতীয় প্রজন্মে এসেও যখন দেখি ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত , আমি এ প্রশ্নও তুলবনা যে দেশের ষোল কোটি জনসংখ্যার ত্রিশ শতাংশ্ই কি মুক্তিযোদ্ধা? কিংবা এই স্পেষাল সুবিধাটা কি প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলতে থাকবে? কিংবা আমি এ প্রশ্নও করব না যে এতে কি দেশের বিশাল একটা জনগোষ্ঠিকে অবমূল্যায়ন করা হচ্ছে না?

আবার মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি জন্য আসন সংরক্ষনের পরও যখন তাঁদের নাতি-নাতনিদের জন্যও আসন সংরক্ষন করতে হবে--- এ নীতির বিরোধিতা করার দৃষ্টতাও আমার নেই।

তার পরও তো আমি এ দেশের একজন নাগরিক। তার চেয়েও মূল্যবান পরিচয় আমি একজন মূল্যবান ভোটার। আর শিক্ষিত বেকার হওয়ায় আমি এও জানি যে আমার কিঞ্চিত মতপ্রকাশের অধিকারও আছে। রাষ্ট্র আমার কথা শোনুক কিংবা না শোনুক আমার বলতে তো বাধা নেই।
তাই পুলিশের “তেল মাখানো” লাঠির বারি কিংবা অধুনা পিপার স্প্রের এক চিলতে ফাঁক দিয়ে আমি মিনমিনিয়ে বলি , সবার জন্য সমান বাংলাদেশ চাই। চাই কোটা প্রথার বোঁটাসুদ্ধ মূলোৎপাটন।

পুনশ্চ: মন চাইলে এই পেইজ এ লাইক করুন
Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×