somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

পরিপ্রেক্ষিত

আমার পরিসংখ্যান

রেজাউল করিম বাক্বি
quote icon
আত্নকেন্দ্রীক মানুষের মিছিলে খোলামনে থাকতে চাওয়া যদি পাপ হয় তাহলে আমি খুব বড় ধরনের পাপী।
আশেপাশের নোংরা, হিংসা, ঘৃণার জগতের কোলাহলে ক্লান্ত হয়ে অবচেতন মনের গভিরে নিজের অজান্তেই গড়ে তুলেছি এক কাল্পনিক জগত। অল্পসংখক প্রীয় কিছু মুখ আর চমৎকার কিছু আনুভূতি দিয়ে সাজানো জগতটি শুধুই ভাল লাগার। স্বপ্নের সেই জগতে আমি প্রায়ই দেখি ১৩/১৪ বছরের অসম্ভব দুষ্ট একটা ছেলে দৌড়ঝাপ আর লাফালাফিতে ব্যাস্ত । আমি অদ্ভুতভাবে লক্ষ করি ওটা আমি নিজেই। আমার অবচেতন মন খুব সচেতন ভাবেই আমার বর্তমান সময়কে প্রত্যাখ্যান করছে। প্রত্যেকটা মানুষেরই তার বাইরের কৃত্রিম আচরণের ভিতরে একটা বিল্ট-ইন স্বভাব থাকে যা সে খুব কাছের মানুষের সামনে মেলে ধরে, আমার মনে হয় ছেলেমানুষি আচরণটা আমার বিল্ট-ইন।

পরিবারকেন্দ্রিক আমার জ্ঞানের হাতেখড়ি বাবার হাত ধরেই (যদিও হাতটা পিঠেও পড়েছে অনেকবার) । ব্যবসায়ী বাবার শত ব্যস্ততার মাঝেও গড়ে তোলা ছোট্ট লাইব্রেরিটা আমার চিন্তার খোড়াক জুগিয়েছে বহুবার। পৃথীবির শ্রেষ্ঠ জননী আমার মা সহ সূক্ষরসবোধসম্পন্ন পরিবারের সবার জন্য কিছু করার তৃষ্ণাটা আমাকে তাড়িয়ে বেড়ায় সব সময়।
জোছনা রাতে চাঁদের স্নিগ্ধ আলোয় স্নান করে স্মৃতি রোমন্থন করা আমার প্রিয় শখ। সারা জীবন কল্পনা করে এসেছি পূর্ণিমা রাতে বিশাল দিগন্তহীন মরুভূমির মাঝে আমার বেখেয়ালি শরীরটাকে আকাশের দিকে মুখ করে বালিতে শুইয়ে দিয়েছি আর ইয়ারফোনে বাজছে প্রীয় কোন গান............
পুনর্জন্মে আমি বিশ্বাস করি না। যদি করতাম তাহলে চাইতাম জন্ম নিতে পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশে। যে দেশের মানুষেরা এখনও প্রাণ খুলে হাসতে জানে, অন্যের দু:খে কাঁদতেও জানে। আর দু বেলা দুমুঠো খেতে পেয়েই বলতে পারে ভাল আছি!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পান দোকানি

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

কী মনে করে যেন কপালের খসখসে হয়ে যাওয়া কালো অংশটা একটু ছুঁয়ে দেখলেন গফুর মিয়া। না, ঠিকই তো আছে। সারাজীবন পাঁচ ওয়াক্ত নামাজের নিশানা। অন্তত এটা দেখিয়েও তো ফেরেশতাদের সন্তুষ্ট করা যাবে। শেষ সময়ে-এই সব সাত-পাঁচ ভাবছে সে। তাকে ঘিরে বসে আছে ছেলে ও ছেলেবউরা।

ছেলেবউদের কাঁদতে নিষেধ করে সে উপরের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

রোহিঙ্গা ক্রাইসিসের আদ্যোপান্ত: একটি ব্যাক্তিগত অনুসন্ধান।।

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮



আমাদের মধ্যে একটা প্রবণতা আছে কোন কিছু ভালভাবে না জেনে না বুঝে মন্তব্য করার । ব্যাপারটা এমন, যেন, কথা বলে বলে জেতাটাই আসল । আমরা তর্কে হারতেও চাইনা আবার কোন বিষয় নিয়ে একটু গভীরে গিয়ে জানতেও চাইনা। চলমান রোহিঙ্গা সংকট নিয়েও চলছে এরকম তর্কাতর্কি ।

হঠাত করে বেফাঁস স্থূল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮৯ বার পঠিত     like!

বাধ ভাঙার কাল ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭


১)
ধরুন, আপনি ৫০ হাজার টাকা বেতনের একটা চাকুরি করেন। ছয় সদস্যের একটি পরিবারের ছেলে-মেয়েদের পড়াশুনা, বাবা-মায়ের ঔষধ, নিজেদের খরচ মেটাবার পাশাপাশি একটু ভালভাবে চলার জন্যে বেতনের উপর একটা লোনও নিলেন। সোজা কথায়, আপনার বর্তমান এবং ভবিষ্যতের অনেক পরিকল্পনাই এই চাকুরিটাকে ঘিরে।
এখন যদি হঠাৎ চাকুরিটা চলে যায় তাহলে কী হবে? সবকিছুই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩০৯ বার পঠিত     like!

গ্রামের নাম “রসুলপুর”

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

বাস থেকে নেমেই একটা সিএনজি ভাড়া করলাম । কিছুদূর গিয়েই ডানে মোর নিয়ে গিয়ে পড়ল একটা কাচা রাস্তায় । দু পাশে সারি সারি গাছ, ব্রিজ-কালভার্টের কোন কমতি নেই। মাটির রাস্তা বলে কিছুদূর পরপরই ছোটখাট গর্তের মধ্যে গিয়ে ঝাকুনি দিচ্ছে আমাদের গাড়ি। আস্তে আস্তে আমরা কুমিল্লা শহর থেকে চলে যাচ্ছি অনেক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৩৬ বার পঠিত     like!

হু ইস রেসপনসিবল?

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

ডেইলি স্টারের প্রথম পাতা্র উপরের দিকে কোনায় ১৪ বছরের ছোট্ট একটা ছেলের ছবি দেয়া, নিচে মুটামুটি বড় করে দেয়া তারই আরেকটা ছবি- সাদা ধবধবে পুরো শরীর, আগুনে ঝলসানো। হাত-পায়ের আঙুলগুলোও এক করতে পারছেনা। দেখে মনে হয় কিছুটা চুপচাপই বসে আছে সে। কী জানি তার শরীরের যন্ত্রনাটা হয়তবা চলে গেছে অনুভুতিরও... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

অভিশাপ দিচ্ছি

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৩

না, আমি আসিনি

রুপকথার কোন ডাইনী চরিত্র হয়ে,

গলায় মৃত মানুষের খুলির মালা পরা কোন জাদুকরও নই,

তবু আজ আমি এই তপ্ত দুপুরে শাহবাগে দাঁড়িয়ে ঘৃণিত মনে

অভিশাপ দিচ্ছি।



আমাদের আশায় ভরা বুকে যারা ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

ফেসবুকিয় আদবকেতা

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৩

ফেসবুকটা একটা বড় জায়গা। এখানে যেমন আমার বন্ধু আছে তেমনি আছে আমার ভাই , আমার বোন , আমার শিক্ষক, আমার সিনিওর , আমার জুনিওর-- মোটকথা সবাই। আর ফেসবুকের নিয়ম অনুযায়ী কউ একটা পোস্ট করলে কিংবা কউ কারো পোস্টে কমেন্ট করলে এটা আমার বড়রা যেমন দেখবে , তেমনি ছোটরাও দেখবে।



তাই এখানে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

নতুন রাষ্ট্রপতির কাছে নতুন প্রজন্মের চাওয়া

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

"জীবনকে যে সহজ মনে করে তার জন্য জীবন সহজ,

আর যে কঠিন মনে করে তার জন্য কঠিন"



এই চমত্‍কার কথাটা বলেছিলেন আমার একজন প্রিয় ব্যাক্তিত্ব যিনি একটু পরে বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।



সাবেক সফল স্পিকার এডভোকেট আব্দুল হামিদ সত্যিকার অর্থেই তাঁর জীবনটাকে সহজভাবে আলিঙ্গন করতে পেরেছিলেন বলেই তাঁর সমসাময়িক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

কোটা প্রথার বোঁটাসহ বিলোপ চাই (চতুর্থ পর্ব)

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

চলুন আজ অতি পরিচিত একটা পুরোনো বিষয়ের সাথে নতুন করে পরিচিত হই। ধরুন আপনি বেসরকারি কোন ব্যাংকে গেলেন কিংবা কোন কর্পোরেট অফিসে অথবা বেসরকারি সেবাদানকারি যে কোন জায়গায়। গিয়ে দেখলেন ছোট্ট একটা অপেক্ষমান লাইন অথবা আপনার প্রয়োজনীয় কাজটা সম্পন্ন করতে দশ মিনিট দেরী হবে। নিজেকে একবার ঐ জায়গায় নিয়ে ভাবুন... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     like!

ক্ষমা

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার কয়েকদিন আগে বাংলাদেশে আসার আগে আগেই পুরুনো এক বিতর্কের ঝর উঠেছিল বাংলাদেশ মিডিয়াতে। বিতর্কটা সেই পুরুনো অমিমাংসিত বিষয়টা নিয়ে। বর্বর পাকিস্তান কি এবার ৭১ এর জন্য ক্ষমা চাইবে? নাকি অভ্যন্তরীণ-আন্তর্জাতিক হামলায় কার্যত সার্বভৌমত্বহীন দেশটা এখনও ক্ষমা না চাইবার মত মানসিক শক্তি রাখে ?



আমাদের পররাষ্ট্রমন্ত্রি,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

কোটা প্রথার বোঁটাসহ বিলোপ চাই (তৃতীয় পর্ব)

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

ঢাকা শহরের যানজট নিয়ে জার্মানির এক গবেষণা সংস্থা সাম্প্রতিক সময়ে একটা জরিপ প্রকাশ করেছে । জরিপে উঠে এসেছে এক আজব তথ্য।

যানজটের অন্যতম কারণ প্রাইভেট কার এটা আমরা সবাই জানি। আজব তথ্যটা হচ্ছে এই প্রাইভেট কার ঢাকা শহরের মোট রাস্তার প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে রাখে। আর এর থেকেও ভয়ংকর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩০৩ বার পঠিত     like!

কোটাপ্রথার বোঁটাসহ বিলোপ চাই (দ্বিতীয় পর্ব)

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

আপনার বাবা মুক্তিযুদ্ধ করেছেন , রক্ত দিয়েছেন আর সবচেয়ে বড় স্বীকৃতীটা পাচ্ছেন আপনি।



তাও আবার যেমন তেমন স্বীকৃতি না বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগিতার জায়গাটায় প্রায় বিনা প্রতিযোগিতায় উত্তীর্ণ হচ্ছেন আপনি।

আমার এতে বলার কিছুই নেই, কেনই বা বলব আপনার বাবার উপহার দেয়া দেশটাতে আপনার চাওয়া অবশ্যই আগে। তাই আমি চুপ।



তারপরেও এই নামমাত্র... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     like!

কোটাপ্রথার বোঁটাসহ বিলোপ চাই

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আমি বলছি না যে আমি কোটা ব্যাবস্থা একেবারেই সমর্থন করি না। আমি এও বলছি না যে আমি, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, মুক্তিযোদ্ধা তথা সমস্ত কোটা সুবিধা ভোগকারীদের অধিকারের একেবারেই বিরোধি।



জটিল বাস্তব সময়ের মুখোমুখি মধ্যবিত্ত ঘরের এক মেধাবী সাধারণ ছাত্র যখন তার সারা জীবনের স্বপ্নের বি.সি.এস এর ফরম পূরণ করতে এসে দেখে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

খেজুরের রসে বিপদ!!!

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

বাজার থেকে মাটির হাঁড়িভর্তি খেজুরের রস কিনে যারা গরম গরম ভাপা পিঠা খাওয়ার চিন্তা করছেন তাদের জন্য দুঃসংবাদ।

হঠাত্‍ করেই "নিপাহ" ভাইরাস ভয়ংকরভাবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। ইতোমধ্যে কমপক্ষে ৮ জনের মত্যু হয়েছে গত এক সপ্তাহে।



"নিপাহ" ভাইরাস মূলত বাদুড় দ্বারা খেজুর রস হয়ে আমাদের মাঝে ছড়িয়ে পরে। এর লক্ষণ প্রকাশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

খোদার খেলা

লিখেছেন রেজাউল করিম বাক্বি, ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

রমিজ উদ্দিনের বয়স ৭০ পেরিয়েছে কিছুদিন আগে। অন্যান্য অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মত তারও অখন্ড অবসর। শুধুমাত্র বিভিন্ন দিবসেই তাদের একটু কদর বাড়ে। আর বিভিন্ন অনুষ্ঠানে গেলেও যখন দেখেন তার প্রিয় স্বাধীনতাটাকে লুন্ঠনকারীদের অনেকেই সামনের সারিতে বসে আছে তখন নিজেকে আর ধরে রাখতে পারেননা। তাই এখন আর ঐ সব অনুষ্ঠানেও যান না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪১৬৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ