somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকিয় আদবকেতা

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকটা একটা বড় জায়গা। এখানে যেমন আমার বন্ধু আছে তেমনি আছে আমার ভাই , আমার বোন , আমার শিক্ষক, আমার সিনিওর , আমার জুনিওর-- মোটকথা সবাই। আর ফেসবুকের নিয়ম অনুযায়ী কউ একটা পোস্ট করলে কিংবা কউ কারো পোস্টে কমেন্ট করলে এটা আমার বড়রা যেমন দেখবে , তেমনি ছোটরাও দেখবে।

তাই এখানে সবসময়ই সতর্ক হওয়া চাই। আমি মজা করে আমার বন্ধুকে ছোট করার জন্যে তার পোস্টে কিংবা ছবিতে যদি ‍দৃস্টিকটু কোন কমেন্ট করি তাহলে এটা কিন্তু শুধু আমি আর আমার বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ থাকল না , আমার বন্ধুবৎসল রসিকতাটা কিন্তু ছেলে-বুড়ো সবাই দেখল - তাহলে বিষয়টা আর মজার তো রইল না বরং এমন একটা চরম অস্বস্থিকর অবস্থায় পৌছাল যে তখন আর কিছুই করার থাকে না।

এই কয়েকদিন আগে আমার এক বড় ভাই (তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ওনার ওয়ালে একটা ছবি আপলোড করল। অনেকের পাশাপাশি আমিও ভাবলাম একটা কমেন্ট করি , তো কমেন্ট বক্সে গিয়ে দেখি উনার এক ঘনিস্ঠ বন্ধু আদর করে বড় অক্ষরে একটা কমেন্ট করে রেখেছে “PUMKIN”। মনে হয় উনাকে কিছুটা মোটা দেখাচ্ছিল বলেই কিনা এরকম রসিকতা নাকি অন্য কোন কারন তা বুঝতে না পারলেও বেচারা যে তার ছাত্র-ছাত্রীদের সামনে কি পরিমাণ অস্বস্থিতে পড়েছিল তা আন্দাজ করতে পেরেছিলাম কারন এর পরে তাকে আর কোন পোস্ট কেন ফেসবুকেই আর খুব একটা দেখিনি।

আরেক বন্ধুর মা মারা যাওয়ায় ও নিজেই মৃত্যু সংবাদটা জানিয়ে ওর ওয়ালে একটা পোস্ট করল। আমি তাজ্জব হয়ে গেলাম যখন দেখি পোস্টটাতে অসংখ্য লাইক !!!!! লাইক মানে যদি পছন্দ করা হয় তাহলে কি যারা ওটাতে লাইক দিয়েছে তারা বন্ধুর মায়ের মৃত্যুটাকে পছন্দ করেছে?

ইদানিং ফেসবুকে আরেকটা বিষয় খুব বেশি চোখে পড়ছে তা হল অন্য কোন ব্যাক্তিকে কিংবা কোন সংগঠনকে ছোট করার জন্যে আক্রমনাত্নক পোস্ট করা (এই প্রবনতাটা উঠতি রাজনীতিবিদদের মধ্যে একটু বেশি) । আমরা অনেকেই আছি যারা অন্যকে ছোট করার জন্যে এমন এমন দৃস্টিকটু পোস্ট কিংবা ছবি আপলোড করি যা কিনা আসলে আমার অজান্তে আমাকেই ছোট করছে। বিষয়টা একটু এভাবে চিন্তা করলে কেমন হয়- ধরুন কারও নগ্নতা দেখে ফেলে কউ যদি তাকে ছোট করার জন্য নিজে নগ্ন হয়ে জনসম্মুখে অন্যদেরকে দেখিয়ে বলে যে সে এইভাবে নগ্ন ছিল , তাহলে মানুষ নগ্ন কাকে দেখল ?

আপনি জানেনও না আপনার প্রোফাইলের উপর আছে অসংখ্য সজাগ দৃষ্টি, ফেসবুকে আপনার প্রতিটা নড়াচড়া প্রত্যক্ষ করছে কিংবা প্রত্যক্ষ করার যোগ্যতা রাখে কোটি মানুষ। তাই বাস্তব আমি আর ফেসবুকের আমি আলাদা কউ নই। তাই সতর্ক সবসময়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×