দৃষ্টিহীন চোখে আজো দেখি তোমায়
আজো ভাসো তুমি আমার মনের আখিপটে,
স্মৃতির আঙিনা থেকে মুছবেনা তোমার নাম
তুমি শুধু আমার, আমারি ছিলে, আমারি থাকবে|
কত হাসি, কত বেদনা, কত আশা, কত স্নেহ-ভালবাসা
আজো সবি একিভুত ছোট বুকের বিশাল প্রান্তরে,
থাকবে চিরদিন এই ভবগুরে উন্মাদের কাছে
হৃদয় যেখানে গড়েছি সটাতো আর ভাঙতে পারি না ।
আজ তুমি অনেক দূরে, আজো ভাবনায় আমার
কাছে টেনে নেয়ার শক্তি ছিল, সামর্থ্যের ছিল বড়ই অভাব,
এই সমাজ বড়ই বিচিত্র, বড়ই রহস্যময়ী
গড়তে দিয়ে গড়া ভূবনটাই ভেঙ্গে দেয় ।
রূপদিয়ে তোমরা শুধু ভাঙতেই জানো গড়তে জানোনা,
আর কপাল দোষে আমরাই হয় তার শিকার।
আফসোস...!!! সব উজার করে শেষ হয় আমরা,
তোমাদের কোন পরিবর্তনই হয় না।
পৃথিবীটা আজব রঙের কারখানা
যেখানে আমাদের রঙটা সাদা
আর তোমাদেরটা সবসময় রঙিনই থাকে.....।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



