কেন? কী অপরাধ ছিল আমাদের??
তোদের জন্ম দেওয়ায় কী ছিল আমার অপরাধ?
নাকি তোদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি নি?
না এমন তো হওয়ার কথা নয়
জীবনের শেষ সম্বলগুলোও দিয়েছি তোদের
তোরা আর কি চাস তাও দিব
কিন্তু কেন? কী দোষ ছিল আমাদের
আমাদের এখানে আনলি?????
এমনি আকুতি তাদের মনে
শেষ হতে চলেছে দম,
তাইতো তাদের ঠিকানা এখন
সেই বৃদ্ধাশ্রম।
বাইরে কত হাসি-খুশি তারা
বুঝা যায় না কিছু,
ভিতরে কত যন্ত্রনা নিয়ে
মন করে তারা নিচু।
কত ইচ্ছা কত আশা
স্বপ্ন কত ছিল মনে,
আজকে এ সব উড়ছে দেখ
ঐ দূর খোলা বনে।
চোখের কোনে আজকে তাদের
জমেনা এক ফোঁটা পানি,
কীভাবে জমবে, জমতে জমতে জঠ বেধেছে
সময় এসেছে হবার জীবনহানি।
ছেলেমেয়ে আর নাতি-নাতনি
আহ এগুলো বলাও পাপ,
বলতে গেলে কষ্টটা বাড়ে
কারন এ জীবনটা যে অভিশাপ।
শুয়ে বসে আর ভাবতে ভাবতে
সময়টা কাটছে বেশ,
জানা হয়ে গেছে উপায় নেই আর
এটাই তাদের দেশ।
এখন শুধু মৃত্যু কামনা
করেই সময় পাড়,
স্বপ্নটা তবু উঁকি দিতে চাই
মিলন হবে কি আর।
দোয়া করে তারা না হয় যেন
এ জীবনটা কারো,
পৃথীবিটাকে বদলে দিত
সময় পেত যদি আরো।
বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম
একাকিত্বের জীবন,
বৃদ্ধাশ্রমে হতে দিও নাকো
আর কোন বৃদ্ধের আশ্রম।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



