somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবিসিনিয়ার রাজা অথবা প্রেমিক প্রেমিকা

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি হয়তো ভূলে যাচ্ছেন আমি আবিসিনিয়ার রাজা হওয়া সত্যেও শুধুমাত্র আপনার স্নান শেষে ভিজে জামা কাপড় ছাদে মেলে দেয়া দেখতে রোজ এক কোটি ক্রোশ পথ উটের পিঠে চড়ে আমি আপনার শহরে আসি ।

জাঁহাপনা, আমার স্টুপিডিটি মাফ করবেন । আপনি আবিসিনিয়ার রাজা হোন কিংবা ফেরাউন, এ শহরে বেদুইন নারীর ভিনদেশী পুরুষের সাথে কথা বলা নিষেধ ।

আপনার বয়স নিতান্ত কম বিধায় আপনি একথা বলছেন । আজ আমার বাল্যকালের পত্রবন্ধু নবাব সিরাজুদ্দৌলা বেঁচে থাকলে হয়তো আপনার সাথে এভাবে ঘিঞ্চি রেস্টুরেন্টে কথা না বলে খোদ রাজমহলের খাশকামড়ায় আপনাকে নিমন্ত্রণ করতাম ।

আপনার এই অশ্লীল কথোপকথনের জন্য আমি আপনার নামে থানায় অভিযোগ করতে পারি । একদম কেইস খেয়ে যাবেন বলে দিলাম ।

আপনার জন্য আমি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষনা যেকোনো সময় দিতে পারি । আপনাকে এ শহর সমেত আবিসিনিয়ায় তুলে নিয়ে যাব এই বলে দিলাম ।

আচ্ছা ঠিক আছে, আমি খুনাখুনি রক্তারক্তি চাইনা । আমার আব্বাজানের সাথে পতাকা বৈঠক ডেকে আপনার বিয়ের প্রস্তাবটা দিন ।

আমি জানতাম, নারী মন যুদ্ধে ভয় পায় । আপোষে মিমাংসা যখন চাচ্ছেন তাহলে একটু সময় আমাকে দিবেন আশা করি । আপনার বাবার সাথে বৈঠকে আমি বসবো খুব তাড়াতাড়ি ।

এখনই বসুন না ।

ইয়ে মানে আবিসিনিয়ার রাজা আমি এখোনো পুরোপুরি হতে পারিনি । রাজ্যটা পেয়ে গেলেই আপনার বাবাকে বিয়ের কথাটা বলে দিব ইনশাল্লাহ ।

তো রাজ্যটা কবে পাবেন শুনি ?

আমার পুরুষালি গোফটা আরেকটু বড় হলেই ।

ছিঃ আপনি আমাকে পেতে হলে গোফ রাখতে পারবেন না । আপনাকে গোফ ফেলে দিতে হবে ।

তাহলে আপনি স্নান শেষে ভেজা জামা কাপড় ছাদে মেলতে আসলে একটু বেশি সময় নিয়ে রোদে চুল শুখোবেন ? আপনাকে একটু বেশী সময় নিয়ে দেখতে পাব তাহলে ।

আচ্ছা ভেবে দেখবো ।

তাহলে আমি আবিসিনিয়ার প্রথম গোফহীন রাজা হব, আর আপনি আমার রানী ।

ভেবে দেখবোতো বললাম ।

আপনি এত সুইট আগে জানতাম না তো ।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×