somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণ প্রজন্মের রোমান্টিকতা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুন প্রজন্মের রোমান্টিকতা নিয়ে
আমার কিছু ভাবনা
তরুন প্রজন্মের কাছে সামাজিক যোগাযোগ
ব্যবস্থা বিশেষ করে ফেইসবুক এখন
এক বিশাল নেশার মাধ্যম হিসেবে
পরিনত হয়েছে। এর বৈশিষ্টের নানাবিধ
দিক রয়েছে। যার এক এক দিক সেই মানসিকতার
মানুষগুলাকে বিশেষ ভাবে আকর্ষিত করে।
তার মধ্যে একটা দিক রোম্যান্টিক পেইজ গুলা
অনেকে ভাবতে পারেন এখানে আবার কি দোষ হল
একটু ভেঙ্গে বলি, জনপ্রিয়তার নিমিত্তে ব্যাঙ্গের ছাতার
মত অসংখ্য রোম্যান্টিক পেইজ রয়েছে ফেইসবুকে
বিভিন্ন দেশের প্রেক্ষাপটে
সেখানে প্রতিনিয়ত প্রকাশিত হয় বিভিন্ন রঙ
বেরঙ্গের রোম্যান্টিক প্রেম কাহিনী
যার প্রায় সবগুলাই অসাধারণ রোম্যান্টিক
এবং অতি সহজে মানুষকে আবেগে আপ্লুত করতে
সক্ষম। রোমান্টিসিজম আসলে প্রতিটি মানুষের
সহজাত একটা বৈশিষ্ট, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে
প্রতিটি মানুষের ভিতরে একটা রোম্যান্টিক সত্ত্বা রয়েছে।
আমরা বিভিন্ন সময়ে উদগ্রীব থাকি সেই রোম্যান্টিক
স্বত্বাকে জাগিয়ে তুলতে জান্তে বা অজান্তে।
আর এ প্রক্রিয়াটা আরো বেশি স্বক্রিয় হয়ে ওঠে
যখন আমাদের সাবকন্সাস বা কন্সাস মাইন্ডে
কোন রোম্যান্টিক ঘটনা দেখি বা পড়ি।
অনেক সময় আমরা পেইজে প্রকাশিত
ঘটনাগুলার সাথে নিজেদের জীবনকে মেলাতে
থাকি বা কাছের মানুষগুলার থেকে তেমনটা
প্রত্যাশা করি, কিন্তু ব্যাবহারিক জীবনে দেখা
যায় তার কোন প্রতিফলন হয়না ফলশ্রুতিতে
আমাদের জীবনে নেমে আসে খুনসুটি,
সম্পর্কের রসায়ন মেলাতে বিপর্যয়,
কখনওবা তার থেকে ভয়াবহ কিছু।
এ সম্পর্ক শুধু প্রেম বা ভালবাসা নয়
এটা হতে পারে বাবা মায়ের সাথে সন্তানের
বা বন্ধু নির্বাচনে অথবা ভাই বোনের সম্পর্কেরও।

যেমন ধরুন যারা শহুরে জীবন যাপনে অভ্যস্ত
স্বভাবতই তাদের বাবা মায়ের সম্পর্কের ধরনটা
গ্রামের বাবা মায়ের থেকে একটু আলাদা হবে
সুতরাং কোন বিষয়ে হয়ত আমরা শহুরে বাবা
মায়ের মত গ্রামের বাবা মায়ের থেকে সিমিলার
রেসপন্স নাও পেতে পারি।

এবার আসা যাক প্রেমের দিকটায়
প্রতিটি মানুষের জীবন যাত্রায়
কিছু নিজস্বতা রয়েছে
হয়ত তার সিচুয়েসন দিয়ে তার প্রেম
কাহিনী সাজানো হয়ত সেখানে ভাললাগার
মত অনেক কিছু রয়েছে
কিন্তু একথাও সত্য যে বিহাইন্ড দ্য সিন
আপনার আমার মত তারও হয়ত কোথাও না কোথাও
অপরিপূর্ণতা রয়েছে যেটা হয়ত ঐ ছোট লেখাটিতে
স্থান পায়নি।
যারা কোন রিলেশনে আছে শুধু যে তাদের জন্যই
রোম্যান্টিক গল্পের প্রভাব আছে তা নয়
বরং যারা সিঙ্গেল তাদের জন্য এটা আরও
বেশি কার্যকর, হৃদয় ছুয়ে যাওয়া গল্পগুলা
কখনো কখনো মানুষকে প্রেম করতে এত বেশি উদবুগ্ধ
করে যেখানে প্রেম না করতে পারাটাকে ব্যর্থতা হিসেবে ভাবতে থাকে
এবং বিভিন্ন সময়ে মানুষ গুলা বিভিন্ন
মানসিক অবসাদে ভোগে।
যার ফল হয়ত তার ক্যারিয়ারে একটা বড়
প্রভাব রাখে হয়ত এ কথাগুলা দেওয়ালের ওপাশে
থেকে যায় হাস্যকর পরিস্তিতি থেকে পরিত্রানের উপায়
হিসেবে।

যাইহোক আমার উদ্দেশ্য পেইজগুলা থেকে রোম্যান্টিক
গল্প পড়াকে বিরত রাখতে মোটিভেট করা নয়
বরং এগুলাযে আমাদের জীবনের একটা ঐচ্ছিক বিষয়
সে বিষয়ে সচেতনতা তৈরী। একটু প্রাক্টিক্যালি বিষয় টা
ভাবলেই এর সমাধান।

একটা বড় সত্য কথা এটাই যে
প্রতিটি মানুষই তার জীবন সিনেমার প্রধান চরিত্র
যেটা একেবারেই স্বতন্ত্র সুতরাং কাউকে অনুকরণ করার
মাধ্যমে যদি কখনো সুন্দর জীবন চলার পথ কণ্টকাকীর্ণ হয়
তবে মানব স্বত্বার জন্য কিছুটা হলেও কলঙ্কজনক অধ্যায় নয় কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×