পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের মত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান** (বিশিষ্ট আবুলদের থিওরি মতে) অহেতুক ষড়যন্রমুলক মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে ঋণ চুক্তি বাতিল করেছে। বিশ্বব্যাংক কি জানেনা সংগ্রাম ও সাফ্যলের ঐতিহাসিক বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সরকার সকল দুনীতি ও অভিযোগের ঊর্ধে। এই মিথ্যা দুর্নীতির অভিযোগের কারনেতো পদ্মা সেতুর কাজ বন্ধ থাকতে পারেনা। জাতি যেকোন মূল্যে এই অপচেষ্টা রূখে দিবে। বিশ্বব্যাংক ও অনান্য (রাজনৈতিক) দাতা সংস্থা অর্থসংস্থান বন্ধ করে দিলে সংগ্রামী বাঙালী জাতি বিকল্প অর্থসংস্থানের ব্যবস্থা করবে। তাই আমরা নিম্নলিখিত বিকল্প পদ্ধতিগুলি বাস্তবায়ন করে বিশ্বব্যাংক ও অনান্য (রাজনৈতিক) সংস্থার কালো হাত ভেঙে দিব।
বিকল্প:
১। মোবাইল গ্রাহকদের কাছ থেকে দুই টাকা করে তুললেও প্রতিদিন ১৪ কোটি টাকা তোলা সম্ভব
২। সপ্তাহে তিনবার এর পরিবর্তে একবার বাজার করে আমরা সেই টাকা পদ্মা সেতু ফান্ডে জমা করতে পারি
৩। ভোট ফর পদ্মা সেতু প্রোগ্রাম আয়োজন করে এস এম এস এর মাধ্যমে টাকা সংগ্রহ করা যেতে পারে
৪। দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন জোরপূর্বক পদ্মা সেতু ফান্ডে জমা করতে বাধ্য করে
৫। বাংলাদেশ বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে অর্থসংস্থান করা যেতে পারে
৬। দেশের স্কুলের ছেলেমেয়েদের ৭ দিনের টিফিনের টাকা জোরপূর্বক পদ্মা সেতু ফান্ডে জমা করতে বাধ্য করে
৭। পদ্মা সেতু ও জাস্টিন বিবার শিরোনামে কনসার্টের আয়োজন করে
৮। ব্যাংক ঋনপএ এবং বন্ড ইস্যু করে সাধারন মানুষের কষ্টার্জিত জমানো টাকা জোরপূর্বক সংগ্রহ করে
৯। লাক্স চ্যানেল আই সুন্দর ও সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করে অর্জিত অর্থ থেকে
১০। এম এল এম পদ্ধতিতে এক প্রজেক্টের টাকা অন্য প্রজেক্টে কাজে লাগিয়ে
১১। আগামী রমজান ও ঈদের ফিৎরা ও যাকাতের টাকা পদ্মা সেতু ফান্ডে অবৈধভাবে জমা করতে বাধ্য করে
১২। বাংলাদেশের সনামধন্য ছাএ সংগঠনগুলোর মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে চাঁদা তুলে
১৩। যুবক ছেলেদের গার্লফ্রেন্ডের পিছনে টাকা ইনভেস্ট না করে দেশের উন্নয়নে কাজ করার জন্য নৈতিক শিক্ষায় শিক্ষিত করে
১৪। এছাড়াও যেকোন আজে বাজে সোর্চ থেকে টাকা সংগ্রহ করে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



