"নিরাপত্তা রোবট তৈরি করল এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা" এই শিরনামে আজকে সকালে দৈনিক সংবাদ এ একটা খবর পড়ে বড় ভাল লাগল। সম্প্রতি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ইন্সটিটিউট অফ এনার্জি, এনভায়রনমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইইআরডি) প্রজেক্ট এক্সপোজিশন-২০১২ এ এই রোবট নাকি প্রদর্শিত হয়। তারা তৈরি করে 'ডোরেমন সার্ভেলেন্স রোবট'। প্রকল্পটি তৈরি করে সিএসই অনুষদের চতুর্থ বর্ষের কিছু পুলাপান। এটি তৈরির মূল উদ্দেশ্য নাকি মনুষ্য প্রহরীর অবর্তমানে কিংবা পরিবর্তে, বাসা অথবা যেকোন ধরনের প্রতিষ্ঠানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা। এটি পুরোপুরি ভয়েস কমান্ডে পরিচালিত। নিচের লিংকটাতে বিস্তারিত...
Click This Link
আর তখনি মনে হইল আরে আমিওতো একটা ইউনিভার্সিটিতে পড়াশুনা করছিলাম; IUBAT - International University of Business Agriculture and Technology (http://www.iubat.edu/) . য়েখানে অন্য ইউনিভার্সিটির পুলাপান রোবট বানানো শুরু করছে, আমাদের IUBAT এর পুলাপান তখন "টাই" (tie) পড়ায় ব্যাস্ত। নানান ঢং এ টাই পড়ি আমরা। ভাবটা এমন 'We Believe in Tie'. আমরা স্টুডেন্ট যাই হই না কেন, সার্টের সাথে টাই ম্যাচ করুক আর নাই করুক আমাদের টাই পরতে হবেই। আবার কোন কোন শিক্ষকের ক্লাসে/প্রেজেন্টেশনে স্যুট পরতে হবে তা আবহাওয়া যত গরমই হোক, পুলাপান ভুলভাল ইংরেজীতে বকবক করবে আর দাড়াইয়া দাড়াইয়া ঘামতে থাকবে। আমরা বিজনেজ ডিপার্মেন্ট এর ছাএরা টাই পরি এটা মাইনা নেওয়া যায়, কিন্তু একজন ইন্জিনিয়ারিং এর ছাএ সেও টাই পরে; কিন্তু প্রফেশনাল লাইফে তারা টাই পরব কখন?
তবে মাঝেমাঝে এইটা ভাইবা সান্তনা পাই, আমরা কিছু পারি আর না পারি আমাদের মত আর কেউ টাই পরতে পারেনা। আমাদের অন্য কোন কাজে মনোযোগ দেবার সময় নাই, রোবট বানাবারতো প্রশ্নই আসেনা।
তবে এইখানেও একজন বিজনেজ এর ছাএ হিসাবে একটা business opportunity দেখতাছি। ভাবতাছি IUBAT এর বিভিন্ন ডিপার্মেন্টএ পাইকারি রেট এ টাই সাপ্লাই দিব। অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



