জীবন মানেই জয়
রুহুল গনি জ্যোতি
জীবন মানেই তো জয়- জয়েই সূচনা জীবনের
জয়েই লিখেছি নিয়তি।
হারতে আসিনি মোটে পরাজয় মানি না কিছুতে
জিতেছি বলেই তো জন্মেছি
জানি, কোন সংশয় নেই তাতে?
এ আমার চির অহংকার ।
ভয় পেতে জানি না মোটে কেবলই মাথা তুলে থাকি
উদ্ধত অহংকারে আকাশ ছুঁতে চাই
হতে চাই সূর্যের মত কেবলই আলোকিত।
জীবন মানেই বিজয় মিছিলে থাকা
জীবন মানেই মুক্তির আশা অবিরাম ধরে রাখা
জীবন মানেই পথ থেকে পথে অভিযাত্রীর দল
জীবন মানেই জয়ের পতাকা প্রত্যয়ে অবিচল।
আমি জন্মাবো বলে মায়ের গর্ভ থেকে
ব্যর্থ ডিম্বাণূগুলো অযথাই ঝরে গেছে
সাফল্য মানেই তো আমি
জনকের সফল প্রাণ স্পন্দনের ইশারা আমি
সফল মিলনে পেয়েছি মানব জনম
ধন্য আমি সে জনমে
জানি, বিজয় তো কেবলই আমার ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




