দেশাত্মবোধক গান
রুহুল গনি জ্যোতি
ছেড়া কাথায় শুয়েও তারা স্বপ্ন দেখে লাখ টাকার
বাঙালী স্বপ্ন দেখে সোনার বাংলা চাই যে তার ।।
লক্ষ প্রাণের বিনিময়ে তারা স্বাধীনতা আনলে্া কেড়ে
আজ বিশ্বসভায় মাথা তুলে দাড়াবেই এ শপথ তার
বাঙালী স্বপ্ন দেখে সোনার বাঙলা চাই যে তার ।।
তারা স্বপ্ন দেখে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে
লক্ষ প্রানের বিনিময় স্বাধীনতা আনল কেড়ে
আজ স্বপ্ন যে তার বিশ্বসভায় মাথা তুলে দাড়াবার।।
মায়ের ভাষার জন্য তারাই জীবন দিয়ে করলো লড়াই
অকাতরে জীবন দিল রফিক শফিক কত ভাই
বিশ্ববাসী জানলো সেদিন মায়ের ভাষা চাই সবার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




