রুহুল গনি জ্যোতি
বন বন বন ঘুরছে মাথা শরীর কুপোকাত
হাজার রকম শব্দে যেন প্রাণ বেড়িয়ে যায়
আর পারি না মরন বুঝি বাড়িয়ে দিল হাত
আকাশ বাতাস উঠছে ভরে কেবল কালো ধোয়ায় ।
পালাই পালাই মুক্তি খুঁজি কোথায় যে এর শেষ
এই নগরী ধ্বংস হতে নেই কিছু আর বাকি
বাড়ছে মানুষ বিকট শব্দ থামার তো নেই লেস
কেবলই ভিড় যান মানুষে কেমনে টিকে থাকি
যন্ত্র দানব শব্দ ছড়ায় মানুষও কম কিসে
জনসভা মিটিং মিছিল থাকবে না কেও পিছে
এগিয়ে যেতে চাইছে সবাই সবারই চাই জয়
হোক না তাতে সবই ধ্বংস সব হয়ে যাক ক্ষয়।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




