সরকারী কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে রাজধানীতে নতুন এক হাজার ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত সরকারের
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারী কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন শিল্প। এ শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে দেশে সুউচ্চ ভবন অনেক নির্মিত হচ্ছে। আর এজন্য এলেভেটর ও এস্কেলেটরের মতো শিল্পের চাহিদাও বাড়ছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাত। সরকার এ খাতের উন্নয়নে খুবই আন্তরিক। সরকার রাজধানীতে এবং আশপাশের এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করবে। এসব ভবনে এলিভেটর ও এস্কেলেটরের মতো প্রযুক্তি থাকবে। মিরপুর ও মোহাম্মদপুরে সরকারী উদ্যোগে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে। দেশে সরকারী কর্মকর্তাদের সংখ্যা দেড় লাখ। অথচ মাত্র ৫০ হাজার কর্মকর্তা আবাসন সুবিধা ভোগ করছে। বাকি এক লাখ কর্মকর্তাকেও আবাসিক সুবিধার আওতায় আনবে সরকার। এ লক্ষ্যে মতিঝিল ও আজিমপুরে এক হাজার কর্মকর্তার জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারী কর্মকর্তাদের আবাসন সমস্যা অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন