somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টানা অবরোধে ক্লান্ত বিএনপি নেতা কর্মীরা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টানা আন্দোলনে বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ক্লান্তি ভর করছে। আন্দোলন আর কত দিন চালাতে হবে, তার কোনো সুনির্দিষ্ট বার্তা নেই। এ অবস্থায় দলের মাঠ নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তারাও বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছে। পাশাপাশি দেওয়া হচ্ছে বিভিন্ন মেয়াদের হরতাল। এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ৫০ দিন অবরোধ পালন করেছে বিএনপি। বাংলাদেশে এত বেশিদিন একটানা কর্মসূচি চালিয়ে যাওয়ার কোনো নজির নেই। তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে সম্প্রতি এর চেয়েও বেশি সময়ের টানা আন্দোলন দেখা গেছে। তবে দাবি আদায় হয়নি। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে গত বছরের ১৪ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)। টানা চার মাস অবস্থান করে কোনো ধরনের সাফল্য ছাড়াই গত বছরের ১৭ ডিসেম্বর তাদের কর্মসূচির সমাপ্তি টানেন ইমরান। বিএনপি তাদের এই কর্মসূচীর মধ্যে বিশ্ব ইজতেমা, এসএসসি পরীক্ষা এমনকি একুশে ফেব্রুয়ারিতেও কোনো ছাড় দেওয়া হয়নি। কিন্তু বাস্তবতা হলো বিএনপি-জোটের আন্দোলন কার্যকারিতা হারাচ্ছে। নেতা-কর্মীরা মাঠে থাকছেন না। যত দিন গড়াচ্ছে নেতা-কর্মীদের মধ্যে হতাশা ছড়াচ্ছে। বিএনপির একজন নেতা সম্প্রতি বলেন, একটানা অবরোধ তাদের আর ভালো লাগছে না। কোথাও কোনো ঘটনা ঘটলে বাড়িতে পুলিশ যায়। এভাবে আন্দোলন অনেক ক্ষেত্রে নেতা-কর্মীদের মনে হতাশা ছড়াচ্ছে। হতাশার কথা একাধিক নেতা স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পর্যায়ের একজন নেতা বলেন, কর্মীদের মনোবল ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পর্যাপ্ত টাকা-পয়সাও তাদের দেওয়া সম্ভব হচ্ছে না। আজ এক জায়গায়, কাল আরেক জায়গায় এভাবে থাকতে হচ্ছে। আদর্শ বিহীন কর্মকাণ্ড কোন ফল বয়ে আনে না।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×