১০ হাজার র্যা ব-পুলিশের দুই স্তরের নিরাপত্তা বলয়ে রাজধানীবাসীর নিরাপদে রাখতে বৃহৎ উদ্যোগ
১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তায় মাঠে নেমেছেন আইনশৃংখলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য। ব্যাংকসহ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোতে ইতিমধ্যেই নজরদারি শুরু হয়েছে। ডিএমপির ৪৯ থানার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দশটি অস্থায়ী তল্লাশি ক্যাম্প স্থাপন করা হয়েছে। চুরি-ছিনতাই ঠেকাতে মাঠে থাকছে টহল পুলিশ। পাশপাশি আর্মড পুলিশের ৫টি ব্যাটালিয়ন রাজধানীর বিপণিবিতান, জনবহুল এলাকা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া প্রায় দুই হাজার সদস্য মোটরসাইকেল নিয়ে টহল দেবেন রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে। এ ছাড়া বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিংও করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তাছাড়া অপারেশনাল ইউনিটগুলোকে এবার আরও বেশি সক্রিয় রাখা হয়েছে। এর বাইরে ঈদে কমিউনিটি পুলিশ, বিট পুলিশ ও সাদা পেশাকে গেয়েন্দারা সক্রিয় রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে দুই স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলায় ঈদের ছুটিতে রাজধানীতে বড় ধরনের কোনো অঘটন ঘটবে না বলে আশাবাদী রাজধানীবাসী।

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন