somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার শ’ মেগাওয়াট সোলার বিদ্যুতে অর্থ সহায়তা দেবে এডিবি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সারাদেশে ৪শ’ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপনে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। সরকারী কোম্পানি এবং সংস্থার মাধ্যমে এসব সৌর প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। দেশে সৌরবিদ্যুত প্রকল্প নিয়ে দীর্ঘদিন আলোচনা হলেও গ্রিড সংযুক্ত সোলার প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য নেই। এডিবির সহায়তায় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশে সৌরবিদ্যুত উৎপাদনে নতুন যুগের সূচনা হবে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি (ইজিসিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১শ’ করে ৩শ’ মেগাওয়াটের প্রকল্প স্থাপন করবে। দেশের অন্য আরও সরকারী কিছু কোম্পানিকে দিয়ে বাকি ১শ’ মেগাওয়াটের প্রকল্প বাস্তবায়ন করা হবে। এডিবি ৪শ’ মেগাওয়াট সোলার বিদ্যুত প্রকল্পে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের বিভিন্ন কোম্পানিকে দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনায় সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে সৌর চালিত সেচ পাম্প স্থাপন করা হবে। সেচ ছাড়া অন্য সময় স্থানীয় গ্রিডে এখান থেকে বিদ্যুত সরবরাহ করা হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ মেগাওয়াটের সোলার প্যানেল স্থাপন করবে। সারাদেশের কমিউনিটি ক্লিনিকে ছোট ছোট সৌর প্যানেল স্থাপন করা হবে। দেশের যেসব জায়গায় বিদ্যুত নেই সেখানের স্কুল, কলেজ-মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সোলার প্যানেল স্থাপন করা হবে। সম্মিলিতভাবে এর ক্ষমতা হবে ৪০ মেগাওয়াট। একটি কম্পিউটার, লাইট এবং ফ্যান চালানোর কাজে এই বিদ্যুত ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সিটি কর্পোরেশন ৫০ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে পারবে। এরমধ্যে কোন কোন সিটি কর্পোরেশন কাজ শুরুও করেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের রেলপথ বিভাগ রেলস্টেশনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপন্ন করবে। এক্ষেত্রে যেসব স্থানে রেলস্টেশন আছে কিন্তু বিদ্যুত নেই সেসব স্টেশনকে অগ্রাধিকার দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয় মসজিদ, মন্দির, গির্জার ছাদে ১০ মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করবে। এছাড়া শিল্প মন্ত্রণালয় শিল্প প্রতিষ্ঠান এবং পূর্ত মন্ত্রণালয় সরকারী বিভিন্ন ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে সরকার কিছু কাজ শুরুও করেছে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×