বিনামূল্যে সারাদেশে ঢুঁ মারতে পারবেন এবার আন্ত:নগর ট্রেনের যাত্রীরা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার বিনামূল্যে সারাবিশ্বে ঢুঁ মারতে পারবেন আন্ত:নগর ট্রেনের যাত্রীরা! এক ক্লিকেই জানতে পারবেন দিন-দুনিয়ার খবর। ফেসবুক-ট্যুইটার-ইউটিউবসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমে বিচরণ করতে পারবেন বিনামূল্যে! কেননা সব আন্ত:নগর ট্রেনের যাত্রাপথে ওয়াই-ফাই সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে বাংলাদেশের রেলওয়ে সেক্টর ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করবে। স্মার্টফোন, ল্যাপটপ বা এ জাতীয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যাত্রীদের হাতের মুঠোয় থাকবে বিশ্ব। প্রথম পদক্ষেপ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সূবর্ণ এক্সপ্রেসে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে ওয়াই-ফাই সেবা। এরপর পর্যা্য়ক্রমে মহানগর প্রভাতী, তূর্ণা নিশিথা, মহানগর গোধুলী এবং ঢাকা রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসসহ সব আন্ত:নগর ট্রেনে ওয়াই-ফাই সেবা দেওয়া হবে। আসন্ন ঈদের আগেই একাধিক আন্ত:নগর ট্রেনে ওয়াই-ফাই সেবা চালু হবে। বিনামূল্যে ওয়াই-ফাই সেবা ট্রেনে চালুর মাধ্যমে সত্যিই নতুন একটি ধাপে প্রবেশ করবে বাংলাদেশ রেলওয়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন