কিছু হলেই জঙ্গী দোষ, অথচ স্বরাষ্ট্র মন্ত্রী বলেন দেশে জঙ্গী নেই ! কিন্তু ওরা সবাই মুক্ত
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক'দিন পর পরই আলোচিত কিছু হত্যাকান্ড ঘটলেই পুলিশ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ সবাই এতে জঙ্গী কানেকশন খুঁজে পান। অথচ স্বরাষ্ট্র মন্ত্রী আর মন্ত্রীরা বলেন দেশে কোন জঙ্গী নেই। হত্যাকান্ডকে নিন্দা করতেই হবে, তবে তা নিয়ে রাজনীতি কেন? তনুকে সেনানিবাসে হত্যা করা হলো, সুবিধাবাদীরা পুরো সেনাবাহিনীকে দেশদ্রোহী করে ছাড়লেন। দেশপ্রেমিক সেনাসদস্যদের ধর্ষক বানিয়ে ছাড়লেন, দেশে আধাবেলা অহেতুক হরতাল ডাকলেন। দেশের ক্ষতি করলেন। কিন্তু কেউ ভেবে দেখছে না, দেশের বিচার ব্যবস্থার দুর্বলতা। এ বিচার ব্যবস্থায় সকল অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে। ১৩/১৪ সালে বিস্ফোরকসহ যে সব বোমাবাজ বিস্ফোরকসহ ধরা পড়লো, বাস পুড়িয়ে মানুষ হত্যাকারীরা ধরা পড়লো, দিনের পর দিন দেশে হরতাল ডেকে দেশের অর্থনীতি ধ্বংস করল তারা কেউ আজ জেলে নেই। দুর্নীতিপরায়ণ বিচার ব্যবস্থা আর দেশের দুর্বল রাজনৈতিক পুলিশী ব্যবস্থার কারণে সবাই আজ মুক্ত। বিচারক, পুলিশ তদন্ত, দেশের রাজনৈতিক অবস্থা, প্রশাসন ব্যবস্থা, সাক্ষ্য প্রমানাদি, সরকারী উকিল কারো কোন সমন্বয় নেই। সবাই জামিনে মুক্ত। এ দেশে সবই সম্ভব। সবাই মিলে এসব ভেবে দেখবেন কি?
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত...
...বাকিটুকু পড়ুন
এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই...
...বাকিটুকু পড়ুন
জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়...
...বাকিটুকু পড়ুন
আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুন