somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাইকোর্টের রায়ের পর ব্যাপক সাড়া মিলেছে সিম নিবন্ধনে

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পরিচয়পত্রের নম্বর আর আঙুলের ছাপ মিলিয়ে মোবাইল ফোনের গ্রাহকদের জন্য সংযোগ বা সিম নিবন্ধনে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র চার দিন। প্রথম দিকে কাজে তেমন গতি না থাকলেও গত ১২ এপ্রিল হাইকোর্টের রায় এর পক্ষে যাওয়ার পর থেকে গ্রাহকদের ব্যাপক সাড়া মিলেছে। মোবাইল ফোন সার্ভিস সেন্টার ও রিটেইল পয়েন্টগুলোতে দিনভর লম্বা লাইন দেখা যাচ্ছে। এমনকি গতকাল বুধবার এক দিনেই বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় এক কোটি সিমের নিবন্ধন হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির পর মূলত গ্রাহকরা বিড়ম্বনা এড়াতে সিম নিবন্ধনে বেশি করে উদ্যোগী হয়েছে। বৈশাখের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই তারা নিবন্ধনের কাজটি করে নিচ্ছেন। মোবাইল অপারেটরদের দেওয়া হিসাব অনুযায়ী তাদের মোট ১৩ কোটি আট লাখ গ্রাহকের মধ্যে সাত কোটি ৩৩ লাখ গ্রাহকের বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ মিলিয়ে) নিবন্ধন সম্পন্ন হয়েছে। হাইকোর্টের রায়ের পর এই কাজ যে গতিতে এগোচ্ছে তাতে ৩০ এপ্রিলের মধ্যে গ্রাহক নিবন্ধনের সংখ্যা সন্তোষজনক পর্যায়ে পৌঁছে যাবে। জননিরাপত্তার জন্য সরকারের এই উদ্যোগে সাড়া দেওয়া নাগরিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। যাদের আঙুলের ছাপ মিলছে না তারা এনআইডি কর্তৃপক্ষের কাছে গিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করে নিচ্ছেন। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য এক লাখেরও বেশি ডিভাইস ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ডিভাইসে প্রতিদিন ৫০ জন গ্রাহকের সিম নিবন্ধন হলেও ৫০ লাখ সিম নিবন্ধন সম্পন্ন হবে। এতে আগামী ৩০ এপ্রিলের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব আশা করছি। ৩০ এপ্রিলের মধ্যে আঙুলের ছাপ মিলিয়ে যাদের সিম নিবন্ধন সম্পন্ন হবে না তাদের সংযোগ ১ মে তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এরপর কয়েকবার ওই বন্ধের সময় বাড়বে এবং এক সময় তাদের সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। দেশের স্বার্থে, জন নিরাপত্তায় সরকারের এই মহৎ উদ্যোগের বিরোধিতা না করে স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাগত জানানো উচিত।

সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×