somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের উন্নয়নে গ্রামীন উন্নয়ন জরুরী

১২ ই মে, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজের সকল মানুষের চাহিদা পূরণ হবে, সকলেই জীবন-মান উন্নয়নে সমান সুযোগ পাবে রাষ্ট্রের কাছে এটাই কাম্য। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অবশ্যই সম্ভাবনার আলো দেখাচ্ছে। চলতি অর্থবছর শেষে ৬.৮% প্রবৃদ্ধি আশা করছে সরকার। উন্নত বিশ্বে অর্থনৈতিক মন্দা চললেও রপ্তানি ও কৃষিখাতের সফলতার কারণে বাংলাদেশ এই প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারছে। এই প্রবৃদ্ধি অভ্যন্তরীণ ভোক্তাদের উপরই নির্ভরশীল। যা দেশের অগ্রযাত্রায় খুবই আশাব্যঞ্জক। কোনো দেশের যদি সত্যিকার অর্থে উন্নয়ন করতে হয়, তাহলে অবশ্যই গ্রামীণ পর্যায়ের উন্নয়ন সবার আগে দরকার। গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য গ্রাম পর্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের খুবই প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। শুধু শহরে নহে, ইহার প্রভাব এখন গ্রামেও দৃশ্যমান। বর্তমানে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার সাত শতাংশ। এইক্ষেত্রে গ্রামীণ অর্থনীতির অবদান অনস্বীকার্য। গ্রামাঞ্চলে কৃষি, শিক্ষা ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের বেগবান ধারাটি এখন সহজেই লক্ষযোগ্য। সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প এবং কৃষি ক্ষেত্রে নানামুখী উদ্যোগ গ্রহণে কৃষি উত্পাদন বৃদ্ধিসহ গ্রামীণ দারিদ্র্য নিরসনে বিরাট ভূমিকা পালন করছে। ফলে গ্রামীণ দারিদ্র্যের হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সার্বিকভাবে আমাদের দেশে শহরায়নের হারও দ্রুত বাড়ছে। মাথাপিছু আয় এগিয়ে নেয়ার পাশাপাশি গড় হিসাব নয়, প্রকৃত অর্থে সবার আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। এতে ত্বরান্বিত হবে সামাজিক অগ্রগতি। বর্তমান সরকারের গত ৭ বছরের বিভিন্ন নীতির বাস্তবায়নের ফল এখন সর্বসাধারণ হাতেনাতে পাচ্ছে। এ অগ্রযাত্রা ধারাবাহিকভাবে বজায় থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ কাঙ্ক্ষিত মধ্যম আয়ের দেশে যে পরিণত হবে তাতে কোনো সন্দেহ নাই।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×