ভালোবাসা নিশ্চয়ই আল্লাহ্র সৃষ্টি। বাবা-মা,ভাই-বোন,সন্তান-সন্ততি ,আত্নীয়-স্বজনদের প্রতি ভালোবাসা পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই কোন বিশেষ একজনের প্রতি এই ভালোবাসা সৃষ্টি হয় তখনই সমস্যা!!!!
আসলেই ভালোবাসি নাকি ঘোর -এটা বুঝতে সমস্যা,
ভালোবাসি বুঝতে পারলে কিভাবে বলবো - এটা একটা সমস্যা,
ঠিকভাবে মনের কথা বুঝিয়ে বলতে পারবো কিনা -উদ্বেগজনিত সমস্যা,
না করে দিবে নাতো - আতংকজনিত সমস্যা
ভালোবাসার মানুষটাকে পেলে শুরু হয় মৃদু অহংকারজনিত সমস্যা,
নিজে না পেয়ে অন্য কেউ পেলে - হিংসাজনিত সমস্যা,
ভালোবাসার মানুষটার সেই ভালোবাসার মানুষটি কোনভাবে সামনে পড়লে মুখ দিয়ে ভ,খ,চ,ব,ম দিয়ে শুরু হওয়া অকথ্য গালি বের হতে চায় - ক্রোধজনিত সমস্যা
কেন পেলাম না - আফসোসজনিত সমস্যা
আল্লাহ কি পারতো না ওর মনের মত বানাতে -অভিযোগজনিত সমস্যা
এই দুনিয়ায় কি আমি ওকে ছাড়া আর কাউকে পেলাম না ভালোবাসার জন্য অথবা আল্লাহ !যখন পাবোই না জানো,পাবার যোগ্যতা দাও নি তাহলে মানুষকে যোগ্যতা অনুযায়ী মনের মধ্যে ভালোবাসার পরিমাণ কম-বেশি দিতে পারলা না -উত্তর নেই এমন প্রশ্ন সৃষ্টিজনিত সমস্যা
ওকে যখন পেলামই না কি হবে এই জীবন রেখে - হতাশাজনিত সমস্যা
আবার যদি কোনমতে ভালোবাসার মানুষটাকে পাওয়া যায় তখন মনের মানুষ আর বন্ধু-বান্ধব সকলের মন একত্রে রক্ষা করা সংক্রান্ত সমস্যা
নিজেকে বদলাতে হবে,দায়িত্বজ্ঞান বাড়াতে হবে -অহেতুক চ্যালেন্জ গ্রহণ সংক্রান্ত সমস্যা....!!!!
এরপর......
শব্দ করে খাও কেন,
আমার ভাইকে ভয় পাও কেন?
তোমার বাসায় বলো না কেন?
আমার কুকুরটার সাথে খেলো না কেন?
আমার জানটার মন খারাপ?কি! মুখটা এত মেঘলা কেন?
(পরক্ষনেই)আমি পাশে থাকার পরও ঐ মেয়েটাকে দেখলা কেন??
ইইইই!!!এমন কেবলার মত হাসো কেন?
(একটু পরই)কি দেখলা আমার মধ্যে,বলো না আমায় ভালোবাসো কেন?
(রাগের মাথায়) আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে নিয়ে
(কোন মতে রাগ ভাঙানোর পর) তা কবে নাগাদ হচ্ছে আমাদের বিয়ে?
কি ব্যাপার!! আমি ডাকা মাত্র কেন আসো না,
বুঝছি !এখন আর আমায় ভালোবাসো না...!!!
এই ধরনের "কেন" মানে কৈফিয়ত ও নখরামিজনিত সমস্যা।এত সমস্যা থাকার পর ও কি সুন্দর এই সমস্যাগুলোর জনকের নাম ভালোবাসা।শব্দটার শুরুই হয়েছে ভালো দিয়ে।ভালো একটা বাসায় ৩-৪টা বেডরুম থাকে,ড্রয়িং রুম থাকে,২-৩টা বারান্দা থাকে আর রুমের সাথে থাকে অ্যাটাচ্ড বাথরুম।আর এই ভালোবাসায় শুধু সমস্যাই অ্যাটাচ্ড থাকে;আর কোন রুম থাকে না বরং এই সমস্যাগুলো থেকে বাঁচতে রুম খুজতে হয়।তবু অনেকেই ভালোবাসে।তাদের মধ্যে কেউ চ্যালেন্জ নিতে ভালোবাসে আর কেউ নিতান্তই নাদান।বাংলা সিনেমার অন্জু ঘোষের মত অবলা নায়িকার ন্যায় ভালোবাসার ঘেরায় প্রবেশ করে,ভুল বুঝে বের হয়ে আসার সময় প্রখ্যাত ভিলেন জাম্বুর মত ভালোবাসা বলে-"এখানে নিজের ইচ্ছায় আসা যায়,যাওয়া যায় না সুন্দরী-হু হু হা হা হা"..!!!!এতসব সমস্যা মোকাবেলা করার পর জীবনের অন্য সমস্যাগুলোকে আর সমস্যা মনে হবার কথা না,মনে এক ধরনের শক্তি এসে পড়ার কথা।তাহলে তো আর জীবনে সাফল্য আর সুখ লাভ করাটা খুব একটা কঠিন হবার কথা না।আর সাফল্য এবং সুখ দুটোই থাকলে জীবনতো সুন্দর হবেই।এতগুলো মানুষের জীবন সুন্দর হলে পৃথিবীও সুন্দর হয়ে যাবার কথা।তাহলে অন্যদের সাথে গলা মিলিয়ে বলতে আর বাধা কোথায়?আমিও বলি ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর.....!!!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



