somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্নাব্যুর নব্বই মিনিট কি তবে দিগুণ হচ্ছে?

২৭ শে মে, ২০২৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিয়াল মাদ্রিদ সমাচারঃ

অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরেছে,এই নিয়ে তেমন কোন হাইপ না থাকলেও সত্যিকারেই ঘরের ছেলে ফিরে এসেছে। অফিশিয়ালি আজকে ডিল,ফটোসেশান,বার্তা সবই এসে গেছে। আমি শুধু শাবি ও পেরেজের দুটো কথা নিয়ে রিয়াল মাদ্রিদের নতুন প্রজন্মকে দেখার চেষ্টা করব।

Xabi Alonso: “We want total control, Both with the ball and without the ball, so our style will be proactive and energetic”. “I want our fans to watch games and think: yes,that's my real madrid' I want to set Real fanbase on fire”.

শাবির মাদ্রিদে আসার আগেই আমরা কনফার্ম ছিলাম যে আমরা একটা হাই প্রেসিং রিয়াল মাদ্রিদকে দেখতে যাচ্ছি। বল কন্ট্রোলিং এর সাথে সমান দক্ষতায় আক্রমণ করে সলিডলি স্কোর বের করার সেই বায়ার লেভারকুশেনের ইউরোপিয়ান ফুটবলের রাত গুলো। আপনাকে মনে করিয়ে দিবে হোসে মরিনহোর কাউন্টার এট্যাক গুলোর কথা। আপনাকে মনে করিয়ে দিবে আনচেলত্তির কামব্যাক গুলোর কথা,আর আপনি বলে উঠবেন Hey Hey I've seen this before.

তবে এর জন্য কি আমাদের সলিড ডিফেন্স এনাফ? ট্রান্সফার মার্কেট দেখে আনচেলত্তিকে নিয়ে অনেকের আফসোস হলো,আমার নিজের ও হয়েছে। শাবিকে দিলে কেন আনচেলত্তিকে দিলোনা? দিলে তো ভিন্ন কিছু হতে পারতো।

আজকে পেরেজ একটা কথা বলেছে শাবিকে নিয়ে,

Florentino Pérez: “From the first day you sat on the bench of Real Madrid's U14 in 2018… we knew where you would end up. Right here”.

২০১৮ সালে অনুর্ধ ১৪ দলের দায়িত্ব নেয় সাবেক মাদ্রিদ প্লেয়ার শাবি অলোনসো। তখন থেকেই এই জার্নিটা মূলত শুরু করে দেয় পেরেজ। আপনি যেটা ভাবছেন না সেটাই করে দুনিয়াকে চমকে দেয়া পেরেজ। কোচিং ক্যারিয়ারের হাতেখড়ি মাদ্রিদ থেকেই শুরু করেছে এবং মাদ্রিদে ফিরে আসার এই জার্নিটা শুধু কেবল শাবির একার ছিলোনা,এটা ছিলো পেরেজের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। যে অংশে ছিলো জিনেদিন জিদান। জাস্ট ইমাজিন আড়াই সিজনে হ্যাট্রিক চ্যাম্পিয়ন লীগ ঘরে তুলে বিদায় নেয় জিদান।

আপনি চিন্তা করুন তো,ঐ মহূর্তে মার্কেটে কারা ছিলো মাদ্রিদ যোগ্যা? কিংবা থাকলেও মাদ্রিদ কি নিয়ে নিবে? মাদ্রিদ লিগ্যাসি ইস্যু আছে,ক্লপ তখন লিভাপুলের মধ্যমনি,সব সময়ে থাকবে। পেপ সিটিতে সাফল্যর বায়না ধরেছে। ফুটবল কোচিং এর উস্তাদ রাল্ফ রাগনিকের ম্যান ইউতে এসে শূন্য হাতে ফিরে যাওয়া।

আপনি টপ কয়েকজন ফুটবল কোচের হিসেব করেন যারা এখন টপ লেভেলে আছে এবং মাদ্রিদের সাথে যায়। ক্লপ,পেপ বাদে আর? আর কে?? এভারটন থেকে ওল্ড স্কুল টিচারকে ভেড়ালেন,মাদ্রিদ তার লিগ্যাসি ক্যারি করবে,ট্রাস্ট করেছে ওল্ড স্কুল টিচারকে। এবং সফলতা এসেছে,ঠিক ঐ শূন্যতা থেকেই পেরেজের নতুন প্ল্যান শুরু হয়,আজকে যা সে বলেই ফেলেছে এবং তার এই সফলতা তার হাসিমাখা চেহারায় স্পষ্ট ছিলো।

নেক্সট কে হবে? পেরেজ হয়ত টনি ক্রুস অথবা মদ্রিচ কে বেঁছে নিবেন,এইখানেই রিয়াল মাদ্রিদ অন্য সবার চেয়ে আলাদা,আপনি বার্সেলোনার এনরিকে পরবর্তী বার্সেলোনাকে দেখেন(কোচের ব্যাপারে) আর এখন দেখেন।

শাবিকে নিয়ে নতুন একটা পরিকল্পনা ছিলো বলেই ক্লাবে বেলিংহাম,সোয়েমিনি,কামাভিঙ্গা,ভিনি,রদ্রিগো,আর্দা এবং সাইনিং করা নতুন এবং ভবিষ্যৎ সাইনিং গুলো করেছে এবং করবে। রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের চিন্তা করে,কোথায় কিভাবে ফেইল করলে সেটাকে সলভ করতে হয় তাদের ভালো করেই জানা আছে,যার জন্য আনচেলত্তির চয়েসে নতুন কোন সাইনিং করেনি,বরং যেসব সাইনিং করা হয়েছে সেগুলাও আনচেলত্তির ফ্যাভারিট ছিলোনা,অপছন্দ যে বিষয়টা সেরকম ও না।

নতুন একটা টিম কাঠামো বিল্ডাপ করতে যাচ্ছেন শাবি,যেখানে তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার ও থাকতে পারেন বলে ধারণা করছি। (ফরমেশন নিয়ে আমরা আলাপ তুলবো ক্লাব বিশ্বকাপের পরে) সেন্ট্রাল ডিফেন্স নিয়ে কাজ করলে শাবির মূল পরিকল্পনা বল হারালেও ৩-৭ সেকেন্ডের মধ্যা বল রিকভার করারে প্রেসিং করার মত ব্যাপারগুলো ও রয়েছে। এবং আমরা হয়ত আবারো মিডফিল্ডে সোয়েমিনির ফিজিক্যাল ডার্টি রোল দেখতে যাচ্ছি আবারো। শুধু যে হাই প্রেসিং তা ও কিন্তু না,হাই প্রেসিং ফুটবলের সাথে কন্ট্রোলিং করে পজেশনাল ফুটবলের কথাও স্পষ্ট করা আছে। তার মানে শুধু এট্যাক করে বল থ্রো করে স্কোর নয়,বরং বল রিকভার,কন্ট্রোল এবং হাই প্রেসিং এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের মরিনহো,আনচেলত্তি,জিদানের একটা সংমিশ্রণ উপহার পেতে যাচ্ছি। তবে এইটুকু বলাই যায়,বার্নাব্যুর নব্বই মিনিট দিগুণ হচ্ছে আরো।।।

পেরেজের এই দীর্ঘ পরিকল্পনাই মূলত রিয়াল মাদ্রিদকে দুনিয়াখ্যাত রাজা হিসেবে এখনো ধরে রেখেছে,যেখানে করোনাকালীন সময়ে সব ধনী ক্লাবই ধুকেছে অথচ মাদ্রিদ ঠিক এরপর পরই নতুন বার্নাব্যু সাজিয়ে ফেলেছে। পেরেজ একজন পরাজিত পলিটিশিয়ান ছিলেন,পেরেজ একজন সফল ক্লাব প্রেসিডেন্ট,শুধু ক্লাব প্রেসিডেন্টই নন,পেরেজ একজন ফুটবল মাফিয়া,মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায় যার আধিপত্য। আর এই জন্যই জিদান,বেকহাম,শাবি,টনি ক্রুস,কাকা,ক্রিস্টিয়ানোরা এখানে হার মেনে যায়। তাই কখনো কোন মাদ্রিদিস্তার মাদ্রিদিজমো শেষ হয়ে যায়না।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৫ রাত ১২:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

×