
একজন ভন্ড কবিরাজ, যে কিনা মানুষের ইমোশন ও নানান সমস্যার দূর্বলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয়। কবিরাজ হয়ত হাত দেখে ৫০০/১০০০ টাকা নিত,কিন্তু কবিরাজ যাদেরকে ব্যবসার আইডিয়া দিয়েছে তারা ইনকাম করছে কেউ কেউ ৫০০০ ডলার ও,আরো বেশিও হতে পারে।
কবিরাজ এই জায়গায় ঐ জায়গায় মাইর খাইলো কয়দিন,মানুষ থাপ্পড়-চোপ্পড় দিতো ভন্ড বইলা, একটু আগে দেখলাম ব্র্যান্ড প্রমোটার হয়ে মোবাইলের প্রমোশন করতেছে।
গতকাল রাতে দেখলাম ভাত মিজান ও ব্র্যান্ড প্রমোটার,অলিভ হয়েল নিয়ে বিস্তর আলাপ আলোচনা করছে,মনে হচ্ছিলো হার্ভার্ড থেকে অলিভ অয়েলের উপর পিএইচডি করে এসে মিরপুরের শেওড়াপাড়া মেট্রোপিলারের (৩৩৬) এর সামনে ফুটপাতে ভাতের হোটেল দিয়েছে।
সন্ধ্যায় দেখলাম নেইমারের ছবি দিয়ে ফিফাও বলতেছে,কি রাগ কইরলা? you know FIFA World Cup???? অন্যদিকে লুঙ্গি মিজান ইয়াবা ব্যবসায় ধরা খেয়ে জেলে থাকায় ফিফা ওয়ার্ল্ডকাপ লুঙ্গি মিজানের কন্টেন্ট পায়নি,তা না হলে মেসি না হয় রোনালদোকে নিয়ে পোস্ট দিত। আর বাঙ্গু ব্যবসায়ীরা ওদের দিয়ে ফিতা কাটাইতো।
"রাগ কইরলা" কন্টেন্ট থেকে একটা পজিটিভ দিকও দেখা যায়,সেইটা হইলো সমাজ থেকে অন্তত কিছুটা কুসংস্কার দূর হইলো। তাছাড়া কবিরাজ,ভাত মিজান,লুঙ্গি মিজান,ফিফা ওয়ার্ল্ড কাপ এরা প্রায় একই ক্যাটাগরির।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৬ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




