
আমি যদি আমার এরিয়ার গত সাত দিনের পর্যালোচনা করি তাহলে বের হয়ে আসবে যে মাত্র চারবার কারেন্ট গেছে।
তিন দিন আগে এক সন্ধ্যায় একবার গিয়েছিলো,১৭ মিনিটের মাথায় ফিরে আসে। এরপর একই রাতে প্রায় আড়াইটার দিকে আবারো লোডশেডিং হয়,এক দেড় ঘন্টা পর আসে।
আজকে দুপুরে ২ ঘন্টা ৪৩ মিনিট লোডশেডিং ছিলো,এখন বাসায় ফিরে দেখি একই অবস্থা,অলরেডি এক ঘন্টা হল কারেন্ট নেই।
অথচ ডাইনির আমলে এই এলাকায় বিদ্যুৎ যেতে দেখিনি(দুর্যোগ বাদে),কারণ এইখানে ডাইনির কার্যক্রম হইতো। ইউসুফ ক্ষমতায় আসলে মাসে তিন মাসে ৫/১০ মিনিট করে লোডশেডিং থাকলেও কখনো এইরকম হয়নি।
তারেক ভাইয়ার উপর রাগ দেখানো যেহেতু গালি পর্যায়ের অপরাধ তাই ভালোবেসে বলতে চাই,
"তারেক ভাইয়্যোওওও,ও তারেক ভাইয়্যো,বিম্পিপন্থী অনলাইন এক্টিভিস্ট ও ব্লগার রিয়াজ হান্নান একটু ফ্যানের বাতাস না পেলে হাস-পাস শুরু ক্রে দেয়,শরীরের মধ্যে আওয়ামিলীগ হইয়া উঠার বাসনা জেগে উঠে।
আপনাকে ভালোবাসি ভাইয়্যোওও,দয়া করে টুকু ভাইকে সুইচে চাপ দিতে বলেন।"
আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় জনাব তারেক রহমান স্যার সহ রাশেদ স্যার,পিপিনুল বিকাশ নুর স্যার ও টুকু ভাই সহ সকলকে দীর্ঘায়ু দান করুন,এবং জামাতিদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেয়ার তওফিক দান করুন।
ওহ আচ্ছা আরেকটা কথা তো বলা হয়নি,খালেদা জিয়াকে জেলে রেখে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকেও থ্যাংকিউ ধন্যবাদ,সবাই মিলে নাটক নাটক ভোট খেলে উনাকে রাষ্ট্রপতি যারা বানিয়েছেন তাদেরকেও থ্যাংকিউ ধন্যবাদ৷ আপনাদের ঋণ জাতি কখনো পরিশোধ করতে পারবেনা,গ্যারান্টি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



