somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শেষমেষ নেই, তোর কেউ নেই... খুঁজিং ফর লাভ!

০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি ব্যাপক গবেষণাধর্মী পোস্ট।

নিজ দায়িত্বে প্রবেশ করুন।

সম্প্রতি আমার উনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তো এই কারণে ভালবাসার সংজ্ঞা খুজতে আমি জলিল ভাইয়ের মত সার্চ-দ্য খোঁজ লাগাইলাম। গুগল মামা আমার সবসময়ের সংগী। (মানে যতক্ষন নেটে থাকি আরকি! )

তো 'ভালোবাসা' লিখে এন্টার দিলাম। প্রথম যেই ইমেজ টা আসলো সেটা তে একটা গান!
'আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই ভালোবাসা নেই' !!!!

দেখেন দেখি কেমন লাগে, এমনেই উনারে হারাইয়া নাকের পানি চোখের পানি একাকার তার মধ্যে আবার ছ্যাক খাওয়া গান।

তো রেগেমেগে ভালোবাসা কেটে দিলাম। এইসব দেশী নিয়া টানাটানির সময় নাই আমার দরকার বিদেশী মাল। লিখলাম LOVE।

এইবার ফার্স্ট লিঙ্কটাই উইকি খালার। আর সেকেন্ড লিংক টা লাভ ক্যাল্কুর :D

দিলাম দুইজনের নাম লিখা ক্যাল্কুলেট চেপে।
সর্বনাশ !!! মাত্র নাকি ১১%। ধূর ছাই!! X((
নামের বানান অনেক আগা-পিছা করেও কোনোভাবেই ৬০% এর বেশী ভালোবাসা তুলতে পারলাম না। :((

নাহ! বিলাপ করতে করতে এইবার উইকি খালার লিঙ্কে ঢুকলাম।
নারী-পুরুষের ভালোবাসা সম্পর্কে যা লেখা তার ভাবানুবাদ হলো, 'ভালোবাসা হচ্ছে একটা জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদির মত' ।
এইবারো মনমত হলোনা। পশ্চিমারা ভালোবাসা টাকে বড়বেশী শারীরিক মনে করে।

এইবার সংজ্ঞা খোঁজার জন্য কুড়াল আই মিন কী-বোর্ড হাতে নিলাম।
বেশ কিছু মজার আর চমৎকার সংজ্ঞা পেলাম। যেমন -
"Love is permanent orgasm"
ভাবেন একবার! তাই তো কই আমি ইদানিং এতো শুকাইতেছি কেন!
আরেক জায়গায় দেখলাম লেখা
"Love means making babies" ! এইটা খারাপ না কি বলেন ;)
আরেকটা মজার লাইন দেখলাম-
"Love=Not having to wear a condom" :P

কিন্তু এই মুহূর্তে আমার যেই অভিব্যাক্তি সেটাকে প্রকাশ করার মত কোনো সংজ্ঞা খুজে পাচ্ছিনা।
বাংলা সিনেমা টাইপ বেশ কিছু সংজ্ঞা আছে অবশ্য কিন্তু সেগুলোও ঠিক যথার্থ হচ্ছে না।
শেষমেষ নিজেই একটা সংজ্ঞা দাঁড় করায়ে দিলাম,
"Love is not what you feel, its what your mate feels about you!"
কি! ভাবতেছেন এত সুন্দর সংজ্ঞা কেমনে দিলাম?
এইটাও হালকা চেন্জ করা কপি-পেস্ট। B-)
যাই হোক, আসেন আমরা আরো বেশী বেশী ভালোবাসি। মনের মানুষের জন্য যথাসম্ভব স্যাক্রিফাইস করি। আর মনে রাখবেন, If love is true, he/she will come back! (রিসেন্টলি ছ্যাঁক খাওয়া, বুঝেন ই তো ! )
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১২ রাত ৯:২২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×