কিন্তু ঐখানেই ট্রেনের ভেতরে জানালার পাশে একটি মেয়ে ছিল । আর আমি এ কান্ডা তো না জেনেই করছিলাম, যতক্ষণ না ঢুকতে পারছি ভেতরে, ভীড় এর জন্য যেতে পারছিলাম না ।
হঠাত করে খেয়াল হল, যে আমি কোথায় হাত নাচাচ্ছি , মেয়েটির দিকে এক পলক তাকিয়েই বুঝলাম , মেয়েটি অবাক হয়েছে এভেবে আমি ওকে ডাকছি কিনা ।
মেয়েটিও(মেয়েটির চেহারা ভাল করে না দেখার কারণে বুঝি নাই , মেয়েটি তুর্কি নাকি অস্ট্রিয়ান নাকি অন্য দেশের) বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছিনা । মিনিটের মধ্যে আমি সরে ট্রেনের ভিতরে ঢুকলাম ।
তখন চিন্তা করলাম আমি যদি আনমনে আর কিছু ক্ষণ যদি হারমোনিয়াম স্টাইলে আঙ্গুল ট্রেনের গায়ে টোকা দিতে থাকি, তাহলে মেয়েটি মনে করবে, আমি হয়ত আনমনে কাজটি করছি ।আর যদি তা না করি তাহলে তো ও মনে করবে , আমি ওকে ডিস্টার্ব করেছি, কিংবা মজা করেছি ।
সুতরাং অনিচ্ছা সত্ত্বেও হাতের কাজ চালিয়ে গেলাম এক মিনিট । এরপর পরের বাস স্টেশনে নেমে গেলাম ।
ঝামেলার
মধ্যে ঝামেলা
সৃষ্টি মাঝে মাঝে
রাগ উঠে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

