somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসতে হাসতে পগার পার :)

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়েছ খছরু, সিলেট থেকে: বিমানবালাকে জাপটে ধরেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। একবার নয় বার বার তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় মাতাল ছিলেন নোলক বাবু। সঙ্গে থাকা তার বন্ধুটিও ছিল মাতাল। দু’জনই বার বার বিমানবালার সঙ্গে অশোভন আচরণ করেন। এসময় বিমান আকাশে উড়ছিল। ঘণ্টাখানেক আগে বিমানটি হিথ্রো থেকে উড়েছে। আসছে সিলেটে। নোলক বাবুর এ অশোভন আচরণে এক পর্যায়ে ক্ষেপে ওঠেন যাত্রীরা। প্রতিবাদও করেন তারা। বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট রুটে এ ঘটনা ঘটে। ওই বিমানে আসা যাত্রীরা নোলক বাবুর এরকম ঘটনার কথা বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের কাছে জানান। তারা আরও জানান, নোলক বাবুর এ রকম আচরণে বিমানে পরিবার পরিজন নিয়ে থাকা যাত্রীরা বিব্রতবোধ করেন। এ সময় অনেকেই ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করতে যান। এ সময় নোলক বাবু পাল্টা যাত্রীদের ওপর হামলার চেষ্টা করেন। এ কারণে আকাশে উড়ন্ত বিমানের ভেতরে অস্বস্তিকর অবস্থায় ছিলেন যাত্রীরা। বুধবার বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে ৩৫০ যাত্রী নিয়ে আকাশে উড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ওই বিমানের মধ্যে বেশির ভাগ যাত্রী ছিলেন সিলেটের। এর মধ্যে কিছু সংখ্যক যাত্রী ছিলেন ঢাকারও। বিমানটি লন্ডন-সিলেট সরাসরি রুটের হওয়ায় বিমানটির গন্তব্য ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীরা জানান, নির্ধারিত সিডিউল অনুযায়ী বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানের ভেতরে যাত্রী হিসেবে ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও তার সিলেটি বন্ধু আহমদ। বিমান ওড়ার পর তারা অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে পড়েন। এ সময় তারা অসংলগ্ন আচরণ শুরু করেন। এক পর্যায়ে নোলক বাবু এক বিমানবালাকে জাপটে ধরেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে রক্ষা পান বিমানবালা। এ ঘটনার কিছুক্ষণ পর আবার ওই বিমানবালাকে জাপটে ধরার চেষ্টা চালান তারা। এর আগে বিমানে থাকা কয়েকজন তরুণী যাত্রীর সঙ্গে অশোভন আচরণ করা হয়। নোলক বাবু ও তার বন্ধু আহমদের আচরণে চরম ক্ষুব্ধ হন যাত্রীরা। তারা এ ঘটনার প্রথমে মৌখিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে নোলক বাবুর আচরণ সীমা ছাড়িয়ে গেলে যাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। মারধর করে এক পক্ষ অপর পক্ষকে। এ কারণে কয়েক ঘণ্টা বিমানের ভেতরেই উত্তেজনা বিরাজ করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর বিমানের পাইলট বন্ধু সহ নোলক বাবুকে বিমান থেকে নামিয়ে নিয়ে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে তাদের সমঝে দিয়ে বিমান নিয়ে ঢাকায় চলে যান। তবে বিমান থেকে নামার পর লন্ডনপ্রবাসী যাত্রীরা নোলক বাবুর আচরণে ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিমানবন্দরেও যাত্রীদের সঙ্গে নোলক বাবু ও তার বন্ধুর হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে, বিমানবন্দর এলাকা ত্যাগ করার সময় যাত্রীরা নোলক বাবুর আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, তার আচরণের কারণে উদ্বেগ ও আতঙ্কের মধ্য দিয়ে জার্নি করতে হয়েছে। এতে বেশ আতঙ্কিত ছিলেন মহিলা, শিশু ও বৃদ্ধরা। তবে বিমান কর্তৃপক্ষের কারণে ভালয় ভালয় যাত্রীরা এসে পৌঁছতে পেরেছেন বলে জানান তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সকালে নোলক বাবু ও তার বন্ধুকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিমান কর্তৃপক্ষের অভিযোগের কারণে তাদের বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার মো. আক্তারুজ্জামান জানান, বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নোলক বাবু ও তার বন্ধুকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন জানিয়েছেন, নোলক বাবুকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছে - See more at: Click This Link

--------
মানব জমিন থেকে পেলাম । আমি নিজের চোখে বিমান যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত বিদেশী বিমান সংস্থার বিমানে বাঙালী যাত্রীদের দাড়িয়ে গল্প + সিট থেকে উঠে কয়েকজন মিলে চা সহ, ফোনালাপ করতে দেখেছি । ব্যাপারটা কেমন যেন ঠেকছিল ! :(

এইবার এই খবর ১৬ কলা পূর্ন করল আর কি । :)

আমি বৈমান ভ্রমনে গেমস আর মুভি দেখে টাইম পার করে দেই । :)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×