somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্বাচল বেস্টওয়ে সিটি কতটুকু নির্ভরযোগ্য ?

২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Purbachal Bestway City !
ব্যাপারটা এরকম যে আমি যতটুকু আয় করি তাতে ১ কোটি দূরে থাক ৫০ লক্ষ টাকা আয় করতে সারা জীবন পার হয়ে যাবে ।
কারণ ব্যয় বেশী । বিস্তারিত না গেলাম।
এখন ১০ লক্ষ টাকা যোগাড় করা যাবে কোন মতে । এখন এই বিক্রয়.কম এ ১০ লক্ষ টাকা দিয়ে সার্চ দিলাম ভবিষ্যতের খোজে!

এখন এই রকম কাঠা প্রতি ৩-৬ ল. টাকার প্রচুর বিজ্ঞাপন পেলাম । এখন ধরে নিলাম দালালির সহজ ও প্রথম ধাপ । এখন কোন দালাল ঠক আর কে সঠিক বুঝার উপায় নেই এই যুগের কম্পুতে বসে । :) সরজমিনে গিয়েও মানুষ বোকা হয়ে যায় ;) আর আমি...

যাই হোক কতটুকু বিশ্বাস যোগ্য অফার এটি ?

আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কি ? এই সব প্রাইভেট সেক্টরে কোনটি ভাল হবে বা হতে পারে ।

সাহেব টার্গেট আমার মাত্র ৩ কাঠা :) যত সস্তায় পাওয়া যায় ।
নিজে বাড়ি করব ভবিষ্যতে যখন মধ্য বয়সে অতিক্রম করব , যদি আল্লাহ হায়াত দেয় । আর না হলে কবরে তো বুকিং অটো করাই আছে ;)
____
ব্যাপারটা এইরকম যে একটা সময় টার্গেট ছিল ব্যাংকের মুনাফা তথা সুদকে কেন্দ্র করে । কিন্তু হারাম এ মন টানছে না, বন্ধুর সাথে কথা বলে চিন্তা করছি এই পয়সা থেকে দূরে থেকে সঠিক ব্যবসার সন্ধান করতে হবে । কিন্তু সঠিক ব্যবসায় মোটা ক্যাপিটাল ছাড়া হয় না মানুষের সাথে মিলে করেও উপায় নেই । একটা মাত্র পথ । তা হল জমি ক্রয় ও বাড়ি তৈরী আর তাতে ভাড়া দেওয়া । চাকুরীজীবিদের একটা পথই খোলা থাকে । এমনিতেই চাকুরি চিন্তা তার উপর বেকারী বা ফুড চেইন এর ব্যবসা মিলে না । যদিও বাস্তব জীবনে একজন চাকুরীওয়ালাকে দেখেছি ব্যবসাও করতে । কষ্ট হত কিন্তু আয়ও হত তার ।
আর আমার জমা হয় ছোট ছোট হাড়ে তাতে ব্যাংকের সুদ পাওয়াটাই বিরাট প্রফিট ছিল । আমার মস্তিষ্ক তাই ই বলে । যেহেতু সেটা হারাম তাই তার থেতে দূরে সরে আসতে চাইছি ।

ইসলামিক ব্যাংক এ মুনাফা খেতেও কেমন যেন লাগছে । যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সুদের উপর চলে , সেখানে এই ব্যাংক তো সুদের উপরই চলার কথা । দেখি সেখানে গিয়ে কথা বলতে হবে আগামী বছর ।

আমি চাকুরীজীবি, ২০ জমা করতে পারি মাসে । বছরে ৩ লক্ষটাকা জমা করে ২৫ লক্ষ টাকা জমা করতে ১০ বছর পার হয়ে যাবে । আর আগামী বছর বিয়ে করলে আর সন্তান নিলে ৫ বছরের মধ্যে , সে স্কুলে যেতে জমি কিনে ফেলতে পারব আর ১০ বছর পরে পেনশনে গেলে বাড়ির কাজ অর্ধেক করতে পারব । আর স্ত্রী যদি সহায়তা করে তাহলে জীবত থাকা কালে বাড়ি শেষ করতে পারব ।
সবই হায়াত নির্ভর ।
_____ এই সব মনের কথা । :)

যাই হোক । মূল কথা ৩ কাঠা সর্বনিম্ন থেকে ১০ বা সর্বোচ্চ ১৫ লক্ষ টাকায় খুজতেছি ।
এখন এইগুলি ভুয়া নাকি লটারী হয় ।
কিস্তিতে দিতে পারলে আমার সুবিধা হত ।
আর প্রবাসীদের প্লট ক্রয় করার বিশেষ সুবিধা আছে কি ?

পূর্বাচলে প্রবাসীদের প্লট নিয়ে ঝামেলা হয়েছে শুনলাম । লটারী নিয়ে অনেক সমস্যা আর অনেকে নাকি ফ্ল্যাটও পায়নি ।
সত্য মিথ্যা জানি না ।


সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯
৩৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×