
একজন মহিলার জন্য ভারতের ভ্রমনের ভিসা দরকার । তবে তার পাসপোর্ট অনুযায়ী চট্টগ্রাম বিভাগে পরলেও ঢাকাতে আবেদন জমা দিতে পারলে অনেক সুবিধা হয়। অনলাইনে ফর্ম পূরনের অনেক ফ্যাপা দেখছি । তার উপর ই টোকেন পাওয়া আরেক ঝামেলা আবার এর উপর ই টোকেন পাবার পর আবেদন পত্র নির্দিষ্ট বিভাগীয় ভারতীয় অফিসে জমা দিলে মঞ্জুর হবে কি হবে না তার নাই ঠিক ঠিকানা ।
এখন অনলাইনে ই টোকেন এর জন্য ব্যবসা করছেন ২০০০ টাকা চাচ্ছেন অনেকে ই টোকেন পাইয়ে দেবার জন্য । আবার অনেকে ইটোকেন প্লাস ভিসা বের করে দেবার জন্য দাবী করছেন ১৪-২০ হাজার টাকার মত । গ্যারান্টি মোটামোটি আছে দেখা যাচ্ছে যেহেতু কাজ হবার পর দেখিয়েই টাকা নিচ্ছে ।
তবে সহ্জ্য লভ্য এই ভিসা যেখানে নো ভিসা ফি বাংলাদেশ থেকে ... তার এই অবস্থা ..
তাই জিজ্ঞাসা অনলাইনে ফর্ম পূরনের কোন ট্রিক্স বা চালাকি আছে কিনা যাতে সহজে ই টোকেন পাওয়া যাবে । আর অনলাইনে সার্ভার প্রায়ই ডাউন থাকে , ভাল সময় কখন ফর্ম পূরনের ? আর টাইম আউট হয় অনেক ।
আর ভিসা জমা দিতে কি কি খেয়াল করলে সহজে কয়েক দিনে ভিসা দিয়ে দিবে ।
আর যদি দালাল এর মাধ্যমে টাকা দিতেই হয় ২-৩ হাজার এ (ই টোকেন প্লাস ভিসা) পাওয়া যাবে কিনা ? ১০-১৫ হাজার খরচ করতে আগ্রহী নই।
১ মাসের মধ্যে ভিসা পাওয়াটা জরুরী । যদিও ভ্রমণ ভিসা তবুও দরকারী কিছু কাজ আছে ভারতে যা দূতাবাসে করতে হবে। তাই এটা ভ্রমন ছাড়া অন্য ক্যাটাগরি ফেলা সম্ভবও না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

