ইলেক্ট্রিক ওভেন কিনব (মাইক্রো ওয়েভ ওভেন নয়)। Model : STO34BDHT সিঙ্গার Click This Link এর। ৩৪ লিটার। মূল্য ৫ এর মত। তবে বাণিজ্য মেলা পর্যন্ত অপেক্ষা করব। যদি কিছু ছাড় পাওয়া যায় ভাল হবে।
ইলেক্ট্রিক ওভেন নিয়ে বড় কোন ধারনা নাই। বোনের ছিল তবে আমি যতদিন মাইক্রোভেন ব্যবহার করে তাতে বিল্ট ইন গ্রীল অপশন থাকলেও কখনো ব্যবহার করা হয় নাই।
তবে এবার হালকা ব্রেড, পুডিং, কেক যা মনে চায় চেষ্টা করব।
আমি জানি আমার বানানো খাবার আমি নিজেই খেতে পারি না। এমনিই মানুষেরটা দেখে এমনিতেই বানাতে ইচ্ছা হয়।
যাই হোক মূল কথায় যাই।
এই সিঙ্গারটা কি রকম হবে? তবে rotisserie অপশানটা আবশ্যিক থাকা চাই। বাহিরে দাম দিয়ে গ্রীল মাংস কিনার কোন ইচ্ছা নাই।
ওয়াল্টন এ ৫ এর ভিতর পাচ্ছি না ৩০ লিটার এর। সে তুলনায় সিঙ্গারটা ৩৪ লিটার আর দামও ৫ এর ভিতর।
আমার বাজেট ৪-৫ হা. এর ভিতর। আকৃতি ২৭ লিটার থেকে যত বড় হয়।
পিৎসা করবতো তাই একটু বড় না হলে ভাল লাগবে না।
নোভেনা, মিয়াকো, সেবেক অনেক ব্র্যান্ড এর দেখছি। সে তুলনায় সিঙ্গার বা ওয়াল্টনকে সস্তার মধ্যে বিশ্বাসযোগ্য কোয়ালিটির মনে হচ্ছে।
এলজি, সেমসাং এগুলোার থাকলেও বাজেট নাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



