2=
ছেলে: বাবা, আমার একটা প্রশ্ন আছে ।
বাবা: বল ?
ছেলে: যখন কোনো ডাক্তার আরেক ডাক্তারের উপর ডাক্তারি করছে, তখন ডাক্তার যে ডাক্তারের উপর ডাক্তারী করছে, সেই ডাক্তার ডাক্তারকে যে ভাবে ডাক্তারি করতে চান সেই ভাবে করছে, না যে ডাক্তার ডাক্তারের উপর ডাক্তারি করছে - নিজের ইচ্ছেমত ডাক্তারি করছে ।
3=
একটা ছোট বাচ্চার ভীষণ আঙুল চোষার অভ্যাস ছিল ।বারণ করলেও শুনতো না । ওর মা শেষে সহ্য না করতে পেরে বললেন, তুই যদি এরকম আঙুল চুষতেই থাকিস, একদিন দেখবি তোর পেট ফুলে ঢোল হয়ে গেছে ।
তাতে সত্যিই কাজ হল । বাচ্চাটা ভয় পেয়ে ওর আঙুল চোষা বন্ধ করল ।
এর ক'দিন বাদে মার এক বন্ধুবাড়িতে এসেছেন ।ভদ্রমহিলার শিগগিরি বাচ্চা হবে । ছেলেটি দৌড়ে এস মায়ের বন্ধুর পেটের দিকে আঙুল দেখিয়ে মুচকি হেসে বলল, আমি জানি তুমি কি করেছো ।
4=
মহাভুলো বিমল দুই কানে ব্যান্ডেজ বেপে অফিসে ঢুকলো । সেই দেখে এক সতজকমর্ী জিজ্ঞেস করলেন, কি হল কানে?
আর বোল না, প্যান্টনা ইস্তিরি করছিলাম, হঠাত ফোন বাজল । ফোনের বদলে ভুলে ইস্তিরিটা কানে লাগালাম ।
তাতো বুঝলাম , কিন্তু আরেকটা কান ?
ডাক্তারকে ফোন করতে গিয়ে, বিমলের উত্তর ।
জানি না কতটুকু হাসি পাবে । তবে প্রথম শুনে আমার কিছুটা হাসি আসলে ও শেষটাতে চিন্তা না করলে হাসা যাবে না। যাই হোক চেষ্টার তো ত্রুটি করলাম না ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



