ভালোবাসা একটি পবিত্র বিষয়। এর প্রতিটা অনুভূতি স্বর্গীয়। তবে শুধু ভালোবাসি বললেই যে ভালোবাসা হয়- তা কিন্তু নয়। আবার ফেসবুকের পাসওয়ার্ড দিলেই যে প্রকৃত ভালোবাসা প্রমাণিত হয় তা-ও না। মেদযুক্ত মানিব্যাগ দিয়েও ভালোবাসার বহিঃপ্রকাশ সম্ভব না।
ভালোবাসা স্বর্গীয় অনুভূতি বিধায় এইটা জাহির করার প্রয়োজন হয়না। কারো প্রতি গভীর ভালোবাসা থাকলে এমনিই সকলকে.. বিশেষত ভালোবাসার মানুষটিকে বোঝানো যায় ভালোবাসার প্রকৃতি।
ভালোবাসা অর্থ দুঃখটাকে নিজের করে, সুখটাকে ভাগ করে নেওয়া। জ্যোৎস্নারাতে জোর করে কারো ঘুম ভাঙিয়ে তার সাথে জোছনা দেখা। একপ্লেটে ২জন ভাত খাওয়া। একাকীত্বে ভালোবাসার মানুষটার স্মৃতির মধ্যে ব্যস্ততা খোঁজা। কতটা দিলাম-নির্ভুলভাবে সেই হিসেব কষা।
সারাক্ষণ লুতুপুতু প্রেম করা বা ২দিন পরপর 5star হোটেলে dinner করা ভালবাসার মাত্রা প্রমাণ করেনা। কখনও ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরেই বুঝিয়ে দেওয়া যায় ভালোবাসার গাঢ়ত্ব... এই সহজ সমীকরনটা অনেকেই বোঝে না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


