somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজিম চেতনা
কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

আইনের নীরবতা, অতঃপর বিসর্জিত মানবতা_______

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ssc পরীক্ষা শেষ হয়ে যখন পরীক্ষার্থীরা হল থেকে বের হচ্ছিল তখন এক লোক অত্যধিক স্পীডে রাজশাহী পি.এন স্কুলের মূল ফটকের সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল।

লোকটির এমন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে রাজশাহী অগ্রণী স্কুলের এক পরীক্ষার্থী তাকে অত্যধিক ভদ্রতার সহিত বলেছে, পরীক্ষার্থীরা এখন বের হচ্ছে, আপনি এত স্পীডে এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? আস্তে চালান।

আর কুনু কথা হবেনা নীতি মেনে, তৎক্ষণাৎ বাইক থেকে নেমে লোকটি উচ্চবাচ্য শুরু করে এবং পরীক্ষার্থীটিকে চড় থাপ্পড় মারতে থাকে!! :||

এক সহৃদয় ব্যক্তি, হয়ত অভিজিৎ রায়ের মৃত্যুতে মানবতায় অবক্ষয় হয়েছে জেনে উনার অন্তরে মানবতাবোধ জাগ্রত হয়েছিল.. :p সেই বোধ থেকেই তিনি ঘটনাটির প্রতিবাদ জানান। তাকে দেখে আরো কিছু অভিভাবকের মানবতাবোধ জাগ্রত হয় এবং তারাও প্রতিবাদের জন্য এগিয়ে আসে। :)

ফলাফল: ঐ অসভ্য বাইকওয়ালার কাছে পাজ্ঞেরীও চড় থাপ্পড় খেয়ে লাঞ্চিত হন। :(

এহেন অবস্হায় আরেক সহৃদয় মহিলা পরীক্ষার হলে দায়িত্বরত পুলিশের সাহায্য চান।

এবং জেনে অবাক হবেন, পুলিশ সাহায্য করেছে!! পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভদ্র লোকটার মার খাওয়া দেখেছে ও মজা নিয়েছে কিন্তু প্রতিবাদ করেনি। :|| :( এইবার আসি অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে , এইখানে একটা প্রশ্ন হচ্ছে যে অভিজিৎ রায়ের মৃত্যুর দায়ভার কি শুধুই মানবতার ?? এই দায় আইন শৃঙ্খলারও কি হতে পারেনা, যা এইসব মানুষরূপী পশুদের প্রশ্রয় দিচ্ছে? হয়ত সেইদিনও হাজারো দর্শকের ভিড়ে দাঁড়িয়ে দায়িত্বরত কোন পুলিশ কর্মকর্তা থ্রিলার মুভির মজা নিচ্ছিল, বাসায় গিয়ে তার সন্তান ও প্রেয়সীকে শোনাবে!! :-&

আমি যখন অভিজিৎ রায়ের মৃত্যুর কথা জানলাম এবং এটাও জানলাম, ছবি তোলার মানুষ আছে কিন্তু বাঁচানোর মানুষ নেই। :(

বিশ্বাস করুন.. আমি লোকগুলোকে ধিক্কার দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করেছিলাম, আমি হলে কি করতাম?

কোন স্পষ্ট উত্তর নিজের কাছে পাইনি, মনে এক অজানা সংশয় ছিল।

সংশয়ের কারণ আজ জানলাম। যে দেশের আইন ক্রাইমকে প্রশ্রয় দেয়.. সেই দেশে আর যাইহোক, কারো অন্তরে বিদ্রোহের রক্ত সহজে ক্ষরিত হতে পারেনা। তার মানে এই না যে কখনোই বিদ্রোহের রক্ত ক্ষরিত হবে না।

বাঙ্গালীদের আবেগ যখন তাদের সংশয়কে ছাপিয়ে যাবে তখন আবারো বাঙ্গালী হিংস্র বাঘ হয়ে উঠবে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×