somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন কমিশনের ব্যবসা-বাসনা ও সাইবার স্পেসে বিটিআরসির নজরদারী: আপাত নোট

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কমিশন মহাধুমধামের সাথে তাদের কাছে সংরক্ষিত বাংলাদেশের প্রায় সাড়ে আট কোটি ভোটারের তথ্য চড়া মূল্যের বিনিময়ে বিক্রয়ের কর্মসূচি ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের তথ্য বেচাবিক্রির এই খোলামেলা বাণিজ্য খুবই ভয়ঙ্কর। এটা এখনই বন্ধ করা দরকার। আমরা ভয় পেয়েছিলাম, এই তথ্যভাণ্ডার গোপনে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাচার হবে। আমাদের ভাবনা ভুল। গোপনে নয়, এখন নির্বাচন কমিশন প্রকাশ্য, ব্যবসায়িক ঘোষণা দিয়ে, আমাদের বিরাট টাকার প্রলোভন দেখিয়ে এই তথ্য ভাণ্ডারের সম্ভাব্য ক্রেতাদের আহ্বান করছে। এর প্রতিবাদে এখনই আমাদের সোচ্চার হওয়া দরকার।

২.
দ্বিতীয় খবর হলো, বিটিআরসি এবার সাইবার স্পেসে নজরদারী ও হুকুমত বাড়াবে। রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- এমন ওয়েবসাইট সনাক্ত করে ব্যবস্থা নেওয়াই হবে মূল কাজ, বিডিনিউজ জানাচ্ছে। “দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত দায়িত্বহীন অপপ্রচারমূলক খবরের প্রতিবাদ” : সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষের এই শিরোনামের পোস্টটিও এই খবরটির সাথে পাঠ্য হতে পারে। সাইবার আইনের এডভোকেটগণ এইবার সফল হবেন আশা করা যায়। তবে, সামইনের কি স্বপ্নভঙ্গ হলো? যাই হোক, মুক্তমতের টুটি টিপে ধরার যে কোন প্রয়াসের বিরুদ্ধেই আমাদের দাঁড়ানো দরকার। মিডিয়ায় প্রকাশিত খবরে দেখেছি, এই এডভোকেটদের সাথে একদা গলা মিলিয়েছিল সামহোয়ারইনও। আমরা তখন এই এডভোকেসিতে ব্লগ কর্তৃপক্ষগুলোর অতিরিক্ত আগ্রহর ধরণটাকে, গরু নিজের মুখেই মুখবন্ধনী লাগানোর জন্য মালকিনকে প্ররোচিত করার সাথে তুলনা করেছিলাম। এখন যদি সামহোয়ারইন তাদের ভুল বুঝতে পারে, আমরা তাদের স্বাগত জানাই। একই সাথে যদি কোন গোষ্ঠি আপাত মুক্তমতের এই প্লাটফর্ম সামহোয়ারইনব্লগ বা যে কোন প্লাটফর্ম বন্ধের চক্রান্ত করে, আমরা মনে করি, আমরা সবাই এর পাশে দাঁড়াবো। দাঁড়ানো দরকার।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×