somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিখোঁজ বিদ্যুৎ ও কিছু কথা...

০২ রা জুন, ২০১২ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তর আর তার স্ত্রীর সুখের সংসার । ভালবেসে বিয়ে তাদের । বিয়ের পর সংসার শুরুতে ঝড় ঝাপটা গেছে অনেক দিন । অন্তরের সাথে দেখা হলেই টক মিষ্টি ঝালের সেই স্মৃতি চারণ শুনতে বড্ড ইচ্ছে করে । কথা বার্তায় সেই স্মৃতিতে একটু খোচাঁ দিলেই , রসাল কথা গুলো বলতে থাকে অন্তর ।
বেশ কয়েকদিন পর অন্তরকে পেলাম গত শুক্রবার তিতাস নদীর পাড়ে মেড্ডায় । একা দাঁড়িয়ে , ঘর্মাক্ত। চেহারায় রাত জাগা আর বিরহের ছাপ । বল্লাম কী রসিক বন্ধু , এমন মন মরা চেহারা কেন? সে বল্ল , সারা শহর ঘুরে এসে এখানে দাঁড়িয়েছি । চক্করে চক্করে আর ঘুরে ঘুরে বিদ্যুৎকে খুঁজছি । এই বিদ্যুৎ টা আবার কে । উত্তর দিল , আমার শত্রু , এর জন্য সুখের সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে । আজ সকাল থেকে ৪ ঘণ্টা সারা শহরে তাকে খুঁজে পাইনি । হাসপাতাল , থানা , মার্কেট পাড়ায় পাড়ায় ঘুরেছি , কোথাও নেই । বিভিন্ন কিনিকেও খোঁজ নেয়া হয়েছে । খুঁজতে গিয়ে দেখি হাসপাতাল আর শহরের বড় বড় কিনিকগুলোতে পানি তোলা আর নৌকা চালনার শ্যালো মেশিন চলছে বিকট শব্দে – কালো ধোঁয়া ছড়িয়ে । পাড়ায় পাড়ায় , বিভিন্ন মার্কেটে এখন এই শ্যালো মেশিন । দিনে রাতে চলছে থেমে থেমে । দিনে চললে শব্দ আর ধোঁয়ায় পরিবেশ নষ্ট , রাতে চললে ঘুম হারাম । কোথাও কোথাও ছোট বড় জেনারেটর চলছে । বিদ্যৎ সম্পর্কে যেখানে তথ্য পাওয়ার কথা সেখানে ফোন তুলে না কেউ । এ নিয়ে টেনশনে আছি ।
অন্তর বল্ল, রাতভর দুমহল্লার উত্তেজনার খবর , একাধিক খুন আর লাশ উদ্ধারের খবর সংগ্রহ করে দু একদিন যাবৎ বেশি রাতে ফিরতে হচ্ছে । ভেবেছিলাম শুক্রবার একটু বেলা করে ঘুম থেকে উঠবো । কিন্তু ঘটলো উল্টো । ভালবাসার প্রিয় বউ ঘুম থেকে জাগিয়ে দিল সকাল সকাল । চা-নাস্তা না দিয়েই ঘর থেকে বের করে দিল বিদ্যুৎ এর খোজ খবর নিতে । সারা শহরে তাকে খুঁজে পাইনি প্রায় ৪ ঘণ্টা ।
দীর্ঘশ্বাস ফেলে অন্তর বল্ল , এই বিদ্যৎ এর জন্য আমার সংসার আর টেকানো যাবে না। প্রত্যেক দিনই বিদ্যুৎকে নিয়ে ঝগড়া হচ্ছে । চেচামেচি আর ভাংচুরের ঘটনা পর্যন্ত পৌঁছেছে ব্যাপারটি। মন খারাপ তাই এখানে দাঁড়িয়ে আছি ।
অন্তরের কথায় হতাশ হলাম, যে বন্ধুর সুখের সংসার নিয়ে গর্ব করি, তার সংসারে বিদ্যৎ কাল হয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলাম, কিরে কোন বিদ্যুৎ এর কথা বলছিস ? অন্তর বল্ল, এই আছে এই নাই, একবার গেলে নিরুদ্দেশ ঘণ্টা খানেক, আবার আসে, আবার যায়। সন্ধ্যায় গেলে ফিরতে দীর্ঘ সময়, প্রতিদিন সন্ধ্যায় হারাচ্ছে। রাতে নিরুদ্দেশ হলে অন্ধকার। এ পাড়ায় থাকলে ও পাড়ায় নেই । কোন পাড়া থেকে হারিয়ে যায় ৩/৪ দিনের জন্য ।
এতক্ষণে বুঝলাম কোন বিদ্যুৎ এর কথা অন্তর বলছে। এই বিদ্যুৎ নিয়ে তো এখন ঘর ঘরকা কাহিনী। স্বামী-স্ত্রী , মা-সন্তান, পিতা-পুত্র বচসা হচ্ছে। সারা শহরে বিদ্যুৎ নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ।
শহরের মেড্ডার শান্তিবাগ এলাকায় আমার বন্ধু শিমুলের বাসা । ব্যাংকে চাকরি করে। তার মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়ার চেষ্টা করছি । কয়েকদিন ব্যাংকে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করতে পারিনি তার ব্যস্ততার জন্য কয়েকদিন আগের কথা। ভর দুপুরে হঠাৎ রাস্তায় শিমুল আমাকে পেয়ে বল্ল ভাই তোমাকেই খুঁজছি। আমি যাকে খুঁজি সে আমাকে খুঁজছে। কেন জানতে চাইলে শিমুল বল্ল, ভাই একটা ফোন করতে হবে বিদ্যুৎ অফিসে। গত রাতে ট্রান্সমিটার পুড়েছে আজ অবধি বিদ্যুৎ নেই, তোমার ভাবী বলেছে যে করেই হোক আজ বিদ্যুৎ এর ব্যবস্থা করতে হবে। নাইলে খানাপিনা বন্ধ। তাই ব্যাংকে না গিয়ে বিদ্যৎ এর খুঁজে বেরিয়েছি। শিমুল বল্ল, যে টাকা বেতন পাই তাতে সরকারি ব্যবস্থা ছাড়া বিকল্প বিদ্যুৎ আইপিএস কেনার সামর্থ আমার নেই। বিদ্যুৎ অফিসে ফোন করেছি, ফোন ধরে না, তুমি সাংবাদিক মানুষ, তোমার ফোন ধরবে, তোমার কথায় কাজও হতে পারে। যা হোক তার কথায় বিদ্যুৎ অফিসে ফোন করলাম পরিচিত একজন প্রকৌশলীর কাছে, তিনি বললেন, বিদ্যুৎ নিয়ে আমরাই সমস্যাই আছি। একের পর এক ট্রান্সফর্মার বিকল হচ্ছে। চাহিদা অনুযায়ী ট্রান্সফর্মার না থাকায় আমাদেরই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি। যত দ্রুত বিদ্যুৎ সরবরাহ করবো। আমি ফোন করায় বন্ধু শিমুল খুশী হলো, সে বল্ল, তোমার না একটা ঋণ নেয়ার কথা, ব্যাংকে এসো আমি সব ব্যবস্থা করে দিব। পরে শুনেছি একদিন পরে সেখানে বিদ্যু গিয়েছিল ।
এর কয়েকদিন পর বাগান বাড়ির ভুলু ভাই এর সাথে দেখা, তিনিও আমাকে খুঁজছিলেন, পেয়েই বললেন, ভাই আমাদের পাড়ায় বিদ্যুৎ নেই ৩ দিন। নিরিবিলি আবাসিক এলাকা বাগান বাড়ি, অনেক ভিআইপি রাজনীতিবিদ এর অফিস, ডাক্তার, উকিলদের বাসা এখানে ৩ দিন অন্ধকারে আছি। ফ্রিজের খাদ্য ভা-ার নষ্ট হচ্ছে, পানির অভাবে গোসল হচ্ছে না। ছেলে-মেয়েদের পড়াশুনা ব্যাহত হচ্ছে। একটু উপকার করেন ।
বন্ধু অপুর কথা মনে পড়লো তখন, শহরের দক্ষিণ প্রান্তে তাদের বাড়ি সেখানে বড় বড় জেনারেটর স্থাপন হয়েছে, বিকট শব্দ দিনে রাতে। এ জেনারেটরের শব্দ থেকে বাঁচতে তারা মানববন্ধনসহ আন্দোলন করবে এমন প্রস্তুতি নিয়েছিল। পরে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের কথা ভেবে বিকট শব্দ তারা মেনে নিয়েছে। তাদের মহল্লায়ও নাকি বিদ্যুতের আসা যাওয়া আছে।
আমার বন্ধু হৃদয়ের দুঃখ শুনেছিলাম একদিন বিদ্যুৎ নিয়ে, সে নাকি এ বিদ্যুৎ এর জন্য শ্বশুর বাড়ি যাওয়া ছেড়েছে। ঢাকায় শ্বশুর বাড়ি। বাড্ডা এলাকায়। সেখানে বিদ্যুৎ যায়, প্রতি এক দু ঘণ্টা পর পর। একবার গেলে ১ ঘণ্টা বিরতি ঘড়ির কাটায় মাপা। ঢাকায় বিদ্যুৎ না থাকা মানে ফ্যাটে ফ্যাটে পানি নেই, গোসলসহ পানির অভাবে অন্যান্য সমস্যার কারণে নাকি সে শ্বশুর বাড়ি যাওয়া ভুলেছে। এমন অনেক বন্ধুই বিদ্যুৎ নিয়ে তাদের দুঃখ বলেন প্রায়শই ।
তাদের কথা শুনে আমার দুঃখটা ও মনে পীড়া দেয়, যা কাউকে বলতে পারি না। মাস খানেক আগের কথা। আমি থাকি শহরের উত্তর পৈরতলায়। একদিন বাসায় গিয়ে দেখি, বাতি জ্বলছে টিম টিম করে। বউ বল্ল, সন্ধ্যা থেকে এই অবস্থা। হঠাৎ করে টিভিটাও ধোয়া ছড়িয়ে পুড়ে গেছে ।
বিদ্যুৎ অফিসে ৫ বার চেষ্টা করে অপর প্রান্তের সাড়া পেলাম। অভিযোগ জানালাম, তারা বল্ল লিখে রাখছি। মোম জ্বালিয়ে কোনভাবে খেয়ে শুয়ে গেলাম, বিছানায় শোয়া হলো ঠিক কিন্তু ঘুম হলো না, যে গরম পড়েছে তাতে ঘেমে নেয়ে একাকার। এক সময় পাশে দেখি বউ নেই, তাকে খুঁজে পেলাম বারান্দায়, মাদুর পেতে আলাদা শুয়েছে। একসময় ঘুমিয়ে গেলাম। ভেবেছিলাম অভিযোগ যখন করেছি সকালে বিদ্যুৎ আসবে। ঘুম থেকে সকালে জেগে দেখি বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ আসবে কিনা জানতে চ্ইালাম । অপর প্রান্ত থেকে বল্ল, আপনার অভিযোগ লেখা আছে লোক যাবে। আর কিছু জানার আগেই জোরে ফোনটা রেখে দিল উত্তর দাতা। সঙ্গে সঙ্গে কয়েকবার ফোন কল করেছি অপর প্রান্ত ফোন উঠলো না। বউকে বল্লাম, বিদ্যুৎ দিতে লোক আসবে। বউ বল্ল অভিযোগ তো গতকাল করেছো কেউ আসেনি, দেখে নিও আজও আসবে না। আমার বিশ্বাস ছিল লোক যাবে। সন্ধ্যায় বাসায় গিয়ে দেখি, আমার বিশ্বাস চুরমার হয়ে গেছে বউয়ের কথাই ঠিক, অবস্থার পরিবর্তন হয়নি। আবার ফোন করলাম মহাজোট সরকারের এক বড় নেতার কাছে যিনি বিদ্যুৎ অফিসে সকলের পরিচিত, আমারও ঘনিষ্ঠ জন। আশা করেছি, ক্ষমতাসীন দলের লোকদের তদ্বীরে বিদ্যুৎকে পেতে পারি। কিছুক্ষণ পরে তিনি খবর নিয়ে জানালেন। আমাদের এলাকায় ট্রানসফর্মারে লোড আর ফেইস সমস্যা। টেকনিক্যাল এসব নাম আমি বুঝিনা আমি বল্লাম বিদ্যুৎ কখন পাব সেটা বলেন। তিনি বললেন কাজ হবে এবং তা শেষ হলে বিদ্যুৎ পাব। সেরাতে খবর নিলাম আমাদের এলাকার নামী দামী জনপ্রতিনিধিদের বাড়ির হাল হকিকত। দেখলাম তাদের বাড়িতে স্পষ্ট আলো, কারো কারো বাসায় আইপিএস, কারো বাসায় জেনারেটর, কারো বাড়ির সংযোগ ভিন্ন ট্রান্সফর্মার থাকায় তাদের বাড়িতে বিদ্যুৎ আছে। আর আমার মতো সাধারণ যারা তাদের বাড়ির বাতি মিটমিট করে জ্বলছে। পার হলো দুদিন, এরই মধ্যে আমাদের এলাকার অনেকেই জানাল তাদের বৈদ্যতিক সরঞ্জাম টিভি ফ্রিজ নষ্ট হয়েছে ।
যা হোক দুদিন পর পরিচিত বিদ্যৎ প্রকৌশলীদের বিষয়টি জানিয়ে মেরামতের অনুরোধ করলাম। কাজ হলো না। এরপর প্রেস কাবে গিয়ে সাথী সাংবাদিকদের বিষয়টা জানালাম সহযোগিতা চাইলাম তাদের, অনুরোধ করলাম দেখো না তোমরা বলেটলে সমস্যার সমাধান করতে পার কিনা। বন্ধু সাংবাদিক কয়েকজন ফোন করল বিদ্যুৎ অফিসে। আমিতো বার বার বিষয়টি বলছিই, অবশেষে নির্বাহী প্রকৌশলীকে ৪ বার ফোন করে সংযোগ পেলাম। তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, চিন্তা করবেন না সমস্যার সমাধান হবে। বিশ্বাস করলাম তার কথায়, বাসায় খবর নিয়ে জানলাম, না হয়নি আগেরই মতো অবস্থা। শেষ পর্যন্ত আমাদের ফিডারের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে একাধিকবার ফোন করার পর ১ বার ধরলেন। বললেন চেষ্টা করছি। সন্ধ্যায় ফোন করে বাসায় জানলাম বিদ্যুৎ হয়েছে কিনা। না হয়নি। দায়িত্বপ্রাপ্ত ঐ প্রকৌশলীকে ফোন করলাম পরে কয়েকবার শেষ পর্যন্ত তিনি ফোনটাই বন্ধ করে দিলেন। পরে শুনেছি। তিনি আর্ন্তজাতিক একটি সেবা সংস্থার সদস্য। ডিনার পার্টিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে গ্রাহক যন্ত্রণায় নাকি ফোনই বন্ধ করে দিয়েছেন। আরও শুনলাম প্রকৌশলীদের নাকি ২ টি ফোন থাকে। একটির নম্বর সাধারণকে দেন না, ডিস্টার্ব হয় বলে । যাক ৩ দিনেও ঠিক হলো না। তৃতীয় দিনে বাসায় যাচ্ছি ভয়ে ভয়ে, দোয়াও পড়ছি। গরম যন্ত্রণার ভয়ে নয়। আমার স্ত্রীর রুদ্রমূর্তি দেখবো বলে। বাসায় ফিরে দেখি অন্ধকার। স্ত্রীর রুদ্র মূর্তি অন্ধকারে দেখা যায় নি। তবে উচ্চস্বরে বউ যা বলেছে তা হজম করতে হয়েছে চুপচাপ। আবার সকাল হলো, আবার ফোন, ট্রান্সফর্মার থেকে তেল পড়ে তাই সমস্যার সমাধান হচ্ছে না একথা জানাল ৪র্থ দিনে এক বিদ্যুৎ কর্মী। তেল পড়া বন্ধে ট্রান্সফর্মার নামানো হবে তারপর ঠিক হবে। সন্ধ্যায় গিয়ে দেখি তখনো ঠিক হয়নি। এবার বউ বল্ল তোমার সরকারি ব্যবস্থা কিছু করতে পারবে না আমি বেসরকারি ব্যবস্থা করবো। ভয়ই পেলাম বউ আবার সামাজিক বিচার বসায় কিনা। এক সময় সে নারী সংগঠনের নেত্রী ছিল, মিছিল আন্দোলন করে কিনা তাতে শঙ্কিত হয়ে উঠলাম। পরদিন দুপুরে ফোন করলাম বউ কি করেছে জানার জন্য, মেয়ে ফোন ধরে বল্ল আব্বু বিদ্যুৎ এসেছে। রাতে বউ বল্ল, ২শ টাকা দিয়েছি ফেস না কি অন্য লাইনে বদলে দিয়েছে আর কারেন্টও এসেছে । দারুণ লজ্ঝা পেয়েছি। কিছু বলতেও পারেনি। বিদ্যুৎ বিভাগের আশ্বস্ততা, আমার বিশ্বাস, কর্মকর্তাদের শতাধিক ফোন করে যা হয়নি। তা ২শ টাকায় বাস্তবায়ন করলো আমার স্ত্রী আমি ভাবছিলাম আমার সে দুঃখের কথা। এক সময় দীর্ঘম্বাস দিতেই, অন্তর বল্ল, কিরে কি ভাবনায়, কোথায় হারিয়ে গেলি। অন্তরকে সে ঘটনা আর খুলে বলিনি।
অন্তর এবার শুরু করলো তার বিবরণ, সে বল্ল গতরাতে তার পরিবারে ঘটে যাওয়া ঘটনা। বিদ্যুৎ নেই, বাসায় ফেরার সময় মোমবাতি আর দেয়াশলাই নিতে বলেছিল অন্তরের বউ, ভুলে নেয়া হয়নি। এ নিয়ে ঝগড়া। তার বউয়ের উচ্চস্বরে আশপাশের মানুষ জেগে উঠার উপক্রম হয়েছে। অন্তর হঠাৎ বউয়ের রাগ কমাতে পাল্টা রাগ দেখাতে গিয়ে কিছু একটা নষ্ট করার পরিকল্পনা করলো। কি নষ্ট করবে সে ভাবছে, পাচ্ছে না কিছু, ঘরে সবই মূল্যবান জিনিষ , ভাঙ্গবে কি? হঠাৎ দেখলো কোল বালিশটা। এটা ছুড়ে মারলে ময়লা হবে ভাঙ্গবে না , ক্ষতিও হবে না তেমন। রাগও দেখান যাবে। এই ভেবে বিছানা থেকে কোল বালিশটা নিয়ে আবার ছুঁড়ে ফেলে দিল বিছানার মাঝেই। এর পরই ঘটলো লঙ্কা কা-। বউ তার আরও ক্ষেপেছে, পাল্টা রাগ দেখাতে গিয়ে তার বউ প্রথম ছুড়লো পত্রিকা, পড়ে ধাক্কা দিয়ে ফেললো টেবিল, পর্যায়ক্রমে টিভি, ভিসিডি। কোনভাবে জড়িয়ে ধরে বউকে থামানো হলো । কিন্তু হাজার বিশেক টাকার ক্ষতি হয়ে গেল কয়েক মিনিটে। গতরাতের ঘটনার পর , এবং সকালে বিদ্যুৎ না থাকায় সকাল থেকে বিদ্যুৎ এর খোঁজে পথে নেমেছে সে। শেষ পর্যন্ত দুঃখ আর কষ্ট ভুলতে নদীর পাড়ে দাঁড়িয়েছে ।
বিষয়টি গল্পের আঙ্গিকে হলেও চলমান জীবন থেকে নেয়া। বিদ্যুৎ নিয়ে এই দূর্ভোগ হচ্ছে মানুষের। যা লিখে শেষ করা যাবে না । তবে ঘর ঘরকা এ কাহানী রোধে এবং গ্রাহকদের বিদ্যুৎ নিয়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা পদক্ষেপ নেবেন এটাই প্রত্যাশা করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×