somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে গেলেন মহান এক ফটোশিল্পী রশীদ তালুকদার

২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র, দু'কন্যা, অনেক স্বজন, অসংখ্য সতীর্থ ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংবাদপত্র জগৎসহ বিভিন্ন মহলে শোকের গভীর ছায়া নেমে আসে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গত ১৪ অক্টোবর স্ট্রোক করার পর প্রথমে রশীদ তালুকদারকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত বুধবার স্কয়ার হাসপাতালে এনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। গত বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়েছিল। তিনি নিউরো সার্জন ডা. পল হেনরির তত্ত্বাবধানে চিকিৎসাধীন
ছিলেন।
রশীদ তালুকদারের মরদেহ গতকাল স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়। প্রথম জানাজা আজ সকাল সাড়ে ৯টায় বাসাবো মদিনা মসজিদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার লাশ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। এরপর তার লাশ জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হবে এবং এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
রশীদ তালুকদারের কর্মজীবন শুরু ১৯৬২ সালে 'সংবাদে'। কয়েক বছর পর যোগ দেন ইত্তেফাকে। ২০০৭ সালে অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত ২৯ বছর ইত্তেফাকেই ছিলেন এই যশস্বী ফটোসাংবাদিক।
বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের প্রতিটি ঐতিহাসিক পর্বের স্মরণীয় আলোকচিত্র তুলে তিনি ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন।
রশীদ তালুকদারের গ্রামের বাড়ি মাদারীপুর হলেও বাবার চাকরিসূত্রে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান শোকবার্তায় বলেন, রশীদ তালুকদারের মৃত্যুতে দেশ একজন মেধাবী ও নিবেদিতপ্রাণ ফটোসাংবাদিককে হারাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় বলেন, রশীদ তালুকদারের মৃত্যুতে জাতি আন্দোলন-সংগ্রামের এক জীবন্ত সাক্ষীকে হারাল।
বেগম খালেদা জিয়া শোকবার্তায় বলেন, রশীদ তালুকদার সাহসী ফটোসাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

সূত্র: সমকাল
বিডিনউজ২৪
এখন সময়
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×