হায় আমার দ্যাশ ক্রশ কাঁধে এগিয়ে চলছে...
চুম্বন ভালোবাসার লিপি আঁকে, সোহাগের বার্তা।
কিন্তু রৌপ্য মুদ্রার দাস জুডাস চুম্বনের মধ্য দিয়ে রাজ সৈনিকদের বলে
দিলো, -‘এই সেই জেসাস। পাকড়াও করো।
ধরো ব্যাটাকে’।
আজ আমার স্বদেশের কপালে অংকিত হচ্ছে ডিজিটাল চুম্বনের
উত্তাপ।
কাপালিক প্রভুর দরবারে চিহ্নিত হয়ে যাচ্ছে দ্যাশের
প্রাণ ভোমরা। ধরো নিয়ে, যাও, লুট করো।
নি:শব্দ শব্দের ধ্বনিতে মুখর গদি থেকে নদী
কিংবা বালুকার মরণ ভাইরাসে আটকে পড়া জলধারার সহস্র কল্লোল!
টিপাইমুখ-করিডর-সমুদ্র বন্দর খুলে দেয়া-গ্যাস তেল সবই চালান হয়ে যাওয়ার অট্টহাস্যের বিকারে বিকারে ভুগছে দ্যাশ, আকাশ,
জ্বরের ঘোরে হেসে ওঠা রোগীর প্রলাপ
হায় দ্যাশ কাঁধে চাপিয়ে ক্রশ এখন রক্তাক্ত শরীরে চলছে
বধ্য ভূমিতে।
তুমি আমি নির্বাক দর্শক।
তারপর পালা আসবে তোমার। আমার! তোমাদের! আমাদের!
মানো বা নাই মানো। বিশ্বাস করো। কিংবা আইজু বা স্ব-ঘোষিত নেতার মতো বাঁকা হাসি হেসে সরে যাও। সত্যকে নিয়ে টিপ্পনি কাটো।
পাঁকা মাসির মতো। জুডাস। জুডাস।
নানা নিকে একই অভিশাপ। হায়নার একই ছায়া মুর্তি। রাক্ষসের মতো রূপ বদলের মধ্য দিয়ে বসে থাকে শিকারের আশায়!
দ্যাশ আর আমি এখন ঝুলে থাকি একই নখরের রক্তমাখা ছায়ায় ছায়ায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


