somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিহানুর ইসলাম প্রতীক
আমি প্রযুক্তি প্রিয় মানুষ; ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসি। এছাড়াও ভালোবাসি বই আর লেখালেখি পড়তে। মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। এখানে যোগ দিয়েছি হঠাৎ কোন কিছু লিখে ফেললে সেটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।

বোকাসোকা পাকনা ঠিকই

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইটি আমার খুবই ভালো।
সবারই থাকে না এমন কিছু ভদ্রগোছের বড় বা ছোট ভাই, যারা বাবা মার একদম বাধ্য ভদ্র সন্তান হয়। সারাদিন লেখাপড়া করে, খেলাধুলোতে তেমন দেখা যায় না, আড্ডা দেওয়ারতো প্রশ্নই আসে না। ভাইটি আমার তেমন, তবে কিছুটা বোকা টাইপের। লেখাপড়া সারাদিন করলেও তেমন আহামরি রেজাল্ট অবশ্য কখনো দেখাতে পারেনি বটে, কিন্তু রেজাল্টকে কেউ কখনো খারাপও বলতে পারবে না।

নতুন এন্ড্রয়েড ফোন কিনেছে ভাই। কেনার আগে আমারে ফোন দিয়ে বাজেট বলে জিজ্ঞেস করছিলো কোনটা ভালো হবে। আমি একটু নেট ঘেটে ঘুটে একটা ভালো দেখে ফোন সাজেস্ট করে দিয়েছিলাম। পরে ফোন দিয়ে জানিয়েছিল সেটাই নাকি কিনেছে।

তো সেদিন সকালে উঠে একটু হালকা জগিং করার জন্য ক্লাব মাঠে যাচ্ছিলাম। ইদানীং সকালে উঠার অভ্যাস করছি। হঠাৎ ভাইয়ের সাথে দেখা, ভাই যাচ্ছিলো সম্ভবত ভার্সিটির ক্লাসে। আমাকে দেখেই ডাক দিলো।
'কিরে কী খবর তোর?'
'এইতো ভাই আছি ভালোই, আপনার কী খবর?'
'ভালোই আছি। তুই ফেসবুক চালাস?'
'হু ভাই, বহুত আগে থেকেই চালাই। কেন কী হয়ছে?'
'তর আইডির নাম কী'
বুঝলাম ভাই নতুন ফোন কিনে ফেসবুক আইডি খুলেছে। আমি ভাইরে আমার আইডি দিলাম। তারপর ভাই চলে গেলো। রুমে এসে ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে ঢুকেই দেখি ভাইয়ের আইডি থেকে রিকুয়েস্ট। ব্যস্ততায় কেবল রিকুয়েস্টটা এক্সেপ্ট করেই বেরিয়ে পড়লাম ফেসবুক থেকে।

তার কয়েকদিন পর একদিন রাতে শোয়ার আগে দেখি ভাইয়ে স্ট্যাটাস দিছে কেবল 'বাংলা চটি' লিখে। আমিতো পুরো হতবম্ভ! কেমনে কী! পরে একটু মাথা খাটিয়ে ব্যাপারটা ধরতে পারলাম আর নিজের মনেই হু হু করে হাসলাম। এরপর টানা তিনদিন সেইম কাহিনী ঘটলো। চারদিন পর ভাইয়ের সাথে আবার রাস্তায় দেখা।
'কিরে, ভালোইতো লেখালেখি করিস দেখলাম।'
'কি যে কন ভাই! তা ভাই আপনি কি বাংলা চটির খুব ভক্ত?'
'ছিঃ ছিঃ, এইডা কি কস? ওসবের নাম মুখেও আনা পাপ।'
'না, কয়েকদিন দেখলাম আপনি বাংলা চটি লেইখা স্ট্যাটাস দিছেন। পরে বুঝলাম সার্চ বক্সে বাংলা চটি লিখতে গিয়া স্ট্যাটাসের ঘরে লিখে ফেলছেন।'
ভাইয়ের মুখটা নিমিষেই লজ্জায় লাল হয়ে গেলো। আমি কেবল মিটিমিটি হাসছি।
লজ্জারত মুখ নিয়েই ভাই বললো, 'তর পায়ে পড়ি ভাই, কাউরে কইস না।'
কথার মাঝেই দেখি একটা নয় দশ বছরের পিচ্চি ছেলে এসে কয়টা টাকা চাচ্ছে।
আমি ভাইরে কইলাম, এই বাচ্চাটারে যদি একটা ভালো হোটেলে নিয়া গিয়া পেটপুরে খাওয়ান তাইলে কাউরে কিছু কমু না প্রমিজ।
'ঠিক আছে ভাই, তর কথা মানলাম। তুইও আয়, তরেও খাওয়াই।'
'না ভাই, আমি মাত্র খাইয়া বের হইছি। আমার খাওয়ার বিলটা এর হাতে দিয়া দিয়েন নাহয় পার্সেলে করে এক প্যাক খাবার কিনে হাতে ধরাই দিয়েন। এর ছেলের পিচ্চি একটা বোন আছে, ওইটাও মনে হয় না খাইয়া আছে।'
আমি কথাটা বলেই চলে আসলাম। কিছুদূর এসে পেছনে ফিরে দেখি ভাই পিচ্চিটারে নিয়ে পাশের একটা হোটেলে ঢুকলো।

লিখায়: রিহানুর ইসলাম প্রতীক

ফেসবুক আইডি: Rihanoor Islam
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×