somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিহানুর ইসলাম প্রতীক
আমি প্রযুক্তি প্রিয় মানুষ; ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসি। এছাড়াও ভালোবাসি বই আর লেখালেখি পড়তে। মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। এখানে যোগ দিয়েছি হঠাৎ কোন কিছু লিখে ফেললে সেটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।

সুখে আমার টান পড়েছিল

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আমার এক বন্ধু বিশ হাজার টাকা দিয়ে একটি স্মার্ট ওয়াচ কিনেছে। ক্লাসে এসে দেখাচ্ছিল সবাইকে, আমার না খুব আফসোস হচ্ছিল দেখে। ইশ! আমার যদি ওমন একটা থাকতো! কিন্তু আমার সেটা কেনার সামর্থ্য নেই। কম দামী স্মার্ট ওয়াচ দূরে থাক, আমি পরি কেবল একটা ছয়শো টাকা দামের হাত ঘড়ি। এ কারণে অনেক মন খারাপ আর আফসোস নিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ দেখি ফুটপাতে একলোক নিজের পাশে একটি গামছা বিছিয়ে শুয়ে কাতরাতে কাতরাতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। ভিক্ষা নেওয়ার মত হাতদুটোও ছিল না তার!

আমার বন্ধুর দেখাদেখি এবার ঈদে আমারও খুব শখ ছিল ব্রিটিশ ক্লার্ক ব্র্যান্ডের আট হাজার টাকা দামের এক জুড়ো জুতো কিনবো। বাবাকে গিয়ে এটা বলার পর বাবা আমার হাতে তিন হাজার টাকা দিয়ে বলেছিল বাটার এক জুড়ো জুতো কিনে নিতে। আমি রাগে ক্ষোভে পাশের বেলকনি থেকে টাকা ছুড়ে ফেলতে গিয়ে দেখি এক লোক স্ট্রেচারে করে হেটে যাচ্ছে যার একটা পা হাটুর নিচ থেকে কেটে ফেলা।

বাড়ি থেকে অনেক দূরে পাবলিক ভার্সিটিতে চান্স হওয়ায় মেসে থাকি এখন, হলে সিট পাইনি। রাতে মেঝেতে তোষক বিছিয়ে শোই। প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন সয়ে গেছে। কয়েকদিন আগে আমার পাশের রুমের একজন শোয়ার জন্য ফোম কিনে এনেছে। আমি সেদিন শখ করে একটু শুয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। বাবাকে বলেছি টাকা পাঠাতে আমিও কিনবো, কিন্তু সপ্তাহখানেক হয়ে গেলো এখনো টাকা পাঠানোর কোন খবর নেই। এজন্যে রাগ করে ফোন-টোন অফ করে সিদ্ধান্ত নিয়েছি যে অন্যত্র এক ফ্রেন্ডের মেছে থাকবো কিছুদিন যাতে আমার মেছের কাউকে ফোন করেও বাবা-মা আমার কোন খবর না পায়। বেরিয়ে পড়লাম রাত নয়টায়। ফুটপাতের একটা জায়গা আছে যেখান দিয়ে যাওয়ার সময় দূর্গন্ধের কারণে নাক-মুখ বন্ধ না করে উপায় নেই। অথচ সেখানেই খেয়াল করলাম একলোক একটা ময়লা পাটি বিছিয়ে দেদারছে প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে। মুখে বিরক্তি, কষ্ট কিংবা দূর্গন্ধের ছাপটুকু পর্যন্ত নেই।

জানেন, এখন না আমি অনেক সুখে আছি। আমার না পাওয়ার কোন কষ্ট নেই। আমার দুটো হাত আছে বলে আমি সেদিন আনন্দে কেঁদে দিয়েছিলাম। মনের কষ্ট আর আফসোস দুটোই হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে স্বর্গীয় প্রশান্তি বাসা বেঁধেছিল। আমার দুটো পা আছে বলে আমি সেদিন সাথে সাথে দৌড়ে রুমে এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। বাবার দেওয়া ঐ তিন হাজার টাকা যত্ন করে রেখে দিয়েছি, আগের জুতো জুড়ো ছিড়লে তবে নতুন জুড়ো কিনবো বলে। তোষক বিছিয়ে হলেও থাকার জন্য আমার সুন্দর একটা জায়গা আছে বলে আমি সেদিন সেখানেই ফোনটা অন করে নিজের মেছে ফিরে এসে বাবাকে ফোন দিয়ে বলেছিলাম টাকা লাগবে না বাবা। রোদে দেওয়ার পর তোষক আজ এমনিতেই অনেক নরম লাগছে।

লিখায়: রিহানুর ইসলাম প্রতীক

ফেসবুকে লেখক: Rihanoor Protik
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×