somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিহানুর ইসলাম প্রতীক
আমি প্রযুক্তি প্রিয় মানুষ; ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসি। এছাড়াও ভালোবাসি বই আর লেখালেখি পড়তে। মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। এখানে যোগ দিয়েছি হঠাৎ কোন কিছু লিখে ফেললে সেটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।

সিসি ক্যামেরা এবং আমরা

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সকলেই সিসি ক্যামেরা চিনি। নিরাপত্তার জন্য এটা বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত, দোকান-পাট কিংবা রাস্তাঘাটে ব্যবহার হয়। এটার মাধ্যমে কেউ চুরি করলে বা কোনো অঘটন ঘটালে সেটার ভিডিও রেকর্ড হয়ে থাকে এবং এ থেকে সহজেই অপরাধীকে সনাক্ত করা ধরা যায়। কিন্তু এটা যতটা না ভিডিও করার কাজ করে তারচেয়ে বেশি প্রহরীর কাজ করে। কেননা যেখানে এটা লাগানো থাকে সেখানে কেউ ধরা পড়ার ভয়ে অঘটন ঘটানো বা চুরি করার সাহস পায় না। এখন কেউ যদি কোথাও সিসি ক্যামেরা লাগিয়ে রেখে কয়েক মাস যাওয়ার পরেও কোনো চুরির ভিডিও না পাওয়াই ভাবে যে এই সিসি ক্যামেরার কোনো প্রয়োজনই নেই তাহলে কি সে বোকামী করবে না? এবং এই ভাবনা থেকে যদি সে সিসি ক্যামেরাটি খুলে ফেলে তাহলে কি সে কোনো অঘটন ঘটার বা চুরির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় থাকবে না? ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনেও এমন অনেকে বা অনেককিছু যা এই সিসি ক্যামেরার মত গুরত্বপূর্ণ। তাদের উপস্থিতি দৃশ্যত আমাদের কাছে গুরত্বপূর্ণ মনে না হলেও তাদের অনুপস্থিতি যে আমাদের কতটা ক্ষতি সাধন করতে পারে কিংবা অসহায় অবস্থায় ফেলতে পারে তা আমরা কেবল নিজেদের হেলায় তাদের হারিয়ে ফেললে বুঝি।

আমরা মানুষরা সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী হলেও আমি অবাক বিস্ময়ে লক্ষ্ করেছি এই ব্যাপারটিতে কেন যেন আমরা প্রায় সময়ই বোকার পরিচয় দিই। আমরা আমাদের জীবনের সেইসব সিসি ক্যামেরার আসল গুরত্ব অনুধাবন করতে পারি না। তারা থাকায় আমাদের যে কতটা উপকার হচ্ছে সেটা না দেখে আমরা তাদের কাছে অনেক অনেক কিছু প্রত্যাশা করি এবং প্রত্যাশার অনুযায়ী প্রাপ্তি না থাকায় হেলায় ফেলায় তাদের দূরে সরিয়ে দিই। অনেকটা সিসি ক্যামেরাতে চুরির ভিডিও না পেয়ে সেটা খুলে ফেলা।

এ জীবন একটাই। এখানে কোনো আগের জন্ম বা পরের জন্ম বলে কিছু নাই। সুতরাং বুদ্ধিমত্তা দিয়ে বিচার বিবেচনা করে সবচেয়ে ভালো যেটা তা আজই করতে হবে, এখনই করতে হবে। খুঁজে বের করতে হবে আমাদের জীবনের সিসি ক্যামেরাগুলো। অমর্যাদা, অযত্নে দাঁত হারিয়ে তার জন্য আফসোস করলে কোনো লাভ হবে না, মর্যাদা দিতে হবে তা থাকতেই।

লিখায়: রিহানুর ইসলাম প্রতীক

ফেসবুকে লেখক: Rihanoor Protik
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ রাত ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×