নষ্ট আবেদন
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি তুই রাত পোহাবি
আমার ঘরে আয়
আজ যদি তুই মাতাল হবি
দরজা খুলে আয়
আজ যদি তুই দুঃখ হবি
নীল শাড়িতে আয়
আজ যদি তুই আমার হবি
বসন খুলে আয়
খুলবি নাতো নীল শাড়ি তোর
খুলবি নাতো বুক
বলবি নাতো লাল কথা তোর
খুলবি নাতো মুখ
খেলবি নাতো আঁধার খেলা
রাত্রি বেলা গড়িয়ে পড়া জল
দেখবি নাতো বন্ধ ঘরে
বুকের ভেতর কতো রঙ মহল
শুঁকবি নাতো বকুল তলার
বকুল ফুলের গন্ধ
দেখবি নাতো ঝরণা তলার
ঝরণা ধারার ছন্দ
ক্যামনে তবে রাত পোহাবি
ওই ঘরের ওই ঘোর আঁধারে
ক্যামনে তবে আমায় ছুঁবি
এই ঘরের এই নষ্ট পারে
নষ্ট পারে আসবি না তুই
নষ্ট হবার ভয়ে
কষ্ট পারে রাত ফুরাবি
কষ্ট যতো সয়ে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন