আমার কাছে কোনো উত্তাপ নেই কেবল একটি বরফের পাহাড়
তুমি বরং শীতকাল নিয়ে ফিরে যাও তোমার প্রেমিকার বুকে
সেখানে পেতে পারো সঙ্গমকালীন এক উষ্ণকাল
এ রুপ উচ্চারণ করে তিনি আমাকে উপহার দিলেন
সুভাষ মুখোপাধ্যায়ের শ'খানেক কবিতা
আজ কবির জন্মদিন
বিনিময়ে কবি চুমু খেতে পারতেন
দুর্ভাগ্য! কবির প্রেমিকা মার গেছেন গত হেমন্তে
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





