তোমার দুঃখগুলো তিন ভাগ কোরে প্রত্যহ পান কোরো
মাতাল হও গাও এবং নাচো
কিন্তু ঘুমিয়ে পড়ো না
যে ররফ খণ্ড বহুকাল ঘুমিয়ে কাটায় প্রশান্ত মহাসাগরে
তুমি তার মতো শান্ত শুভ্র কঠিন হও
তুমি অরণ্যের মতো সবুজ পাহাড়ের মতো মহৎ
গৌতমের মতো অপ্রমত্ত হও
পাথরের মতো বিনয়ী গোলাপের মতো সহজ
নদীর মতো নরম নরম সন্ধ্যা হও
তুমি সে পথের মতো গম্ভীর দীর্ঘজীবী হও
যে পথে হাঁটলে মানুষ হয় ওঠেন ঈশ্বর
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





