বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে অনেক ব্লগারকেই চোখের সামনে ব্যান হতে দেখলাম। ব্যান হবার কারন নিয়ে অনেক ক্ষেত্রেই বিতর্ক আছে। তবে আমি সেই বিতর্কের দিকে যাচ্ছি না। আমি যা বলতে চাচ্ছি তা হল, একজন ব্লগার ব্যান হওয়া মানেই কিন্তু তিনি খারাপ লিখেন তা নয়। অনেক ব্লগারকে দেখা যাবে একটি মাত্র বিতর্কিত লেখার জন্য ব্যান হয়ে যেতে। কিন্তু তার মানে কি তার অন্যান্য লেখাও খারাপ? একজন ব্লগার ব্যান হওয়া মাত্র তার সকল ব্লগ একসাথে বাতিল হয়ে যাচ্ছে। অনেক সুন্দর লেখা, যা ব্যান হবার কারনও ছিল না, সেই সব লেখা অনেকেই পড়তে পারছেন না। আমার মতে একজন ব্লগার ব্যান হলেও তার লেখাগুলো ব্লগে থাকা উচিত। বিতর্কিত লেখার কারনে ব্লগ বাতিল হতে পারে, কিন্তু ব্লগারে সকল লেখা বাতিল হতে পারে না। এই ব্যাপারে মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।
ব্যান এবং ব্লগের মৃত্যু - মডারেটরদের দৃষ্টি আকর্ষন
অধঃপতন

কারিনা কায়সার এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা তরুণ মেয়ে। বয়স ত্রিশের আশেপাশে। একজন কনটেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড়... ...বাকিটুকু পড়ুন
শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার
আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন
১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং
১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন
ইচ্ছে করে
ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।
রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।
ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।
ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন
মায়া বড় কঠিন বিষয় !

মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া, সতেজ, অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।