somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা , সজনে ডাটায় ভরে গেছে গাছটা।"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলের প্রিয় সব আয়োজন সাঁজিয়ে ছেলের কাছে লেখা মায়ের এ চিঠিতেও ফুটে উঠেছে সজনে ডাটার গুরুত্ব। খোকা অবশেষে ফিরলো। ফিরলো অধির আগ্রহে অপেক্ষমান মায়ের আঙিনায়। তবে তরুণদীপ্ত টগবগে অবস্থায় নয়-লাশ হয়ে। চিঠিটা তার পকেটে ছিলো ছেড়া আর রক্তে ভেজা। ষাটের দশকে ভাষা আন্দোলনে গুলিবিদ্ধ ছেলের লাশ ফিরলো মায়ের ঠিকানায়। ছেলে তার ভাষা সৈনিক। ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘মাগো ওরা বলে’ কবিতায় এসব চিত্র ফুটে উঠেছে। ফুটে উঠেছে সজনে ডাটার গুরুত্ব ও তাৎপর্য।

ভেষজ ও পুষ্টিগুণে সমৃদ্ধ এক প্রকার সবজির নাম সজনে ডাটা। সজনে ডাটা মূলত ফল। তবে আমাদের দেশে সজনে ডাটা অতিপুষ্টিকর সবজি হিসেবে সমাদৃত। এর ফুল, পাতা ও ডাটা সবটাই খাওয়া যায় এবং সবকিছুতেই রয়েছে সমান ভেষজ ও পুষ্টিগুণ।

মানব দেহের জন্য অধিক পুষ্টিকর ও ক্ষমতা সম্পন্ন সজনে ডাটা সবজি হিসেবে ব্যাপক সমাদৃত। গ্রীস্মকালে মানুষকে বিভিন্ন রোগ-বালাই থেকে দূরে রাখতে সহায়তা করে সজনে ডাটা। বিশেষ করে জল বসন্ত, ডায়রিযা ও লিভারজণিত সমস্যাসহ বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে সজনে ডাটা বিরাট ভূমিকা রাখে। শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।

মাগুরার ৪ উপজেলায় ব্যাপকভাবে সজনে ডাটার উৎপাদন হয়। মাগুরা সদরসহ মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন রাস্তার দু’ধারে, বাড়ির আঙিণায়, পুকুর পাড়ে ও পতিত জমিতে পরিচর্যা ছাড়াই চলতি মৌসুমে সজনে ডাটার বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে গাছে গাছে পর্যাপ্ত ফুল আসে। এরপর আবহাওয়া অনুকূলে থাকায় সজনে ডাটার বাম্পার ফলন হয়।

গোটা মাগুরা জেলায় সজনে গাছের সংখ্যা সম্পর্কে কৃষি বিভাগে কোন তথ্য নেই। তবে ৪ উপজেলায় অন্তত: ৪০ থেকে ৪৫ হাঁজার সজনে গাছ রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের ধারণা।

sazna dataএ বছর জেলার চাহিদা মিটিয়ে সজনে ডাটা চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এক শ্রেণির ব্যবসায়রা গোটা গাছের সজনে ডাটা থোক দামে ক্রয় করছেন। এরপর তারা শ্রমিক দিয়ে গোটা গাছের সজনে ডাটা পেড়ে একত্রিত করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা একইভাবে সজনে ডাটা ক্রয় ও সংগ্রহ করছেন। পরে পিকআপ ও ট্রাক বোঝাই সজনে ডাটা চালান করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে। গ্রীস্মকালে মানবদেহের জন্য সজনে ডাটার উপকারীতা অধিক হওয়ায় এর রযেছে ব্যাপক চাহিদা। এছাড়া দামও বেশ ভালো। মৌসুমের শুরুতে বাজারে নুতন সজনে ডাটা প্রতি কেজি ৬৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এখন বাজারে সজনে ডাটার প্রচুর আমদানি হওয়ায় দরপতন ঘটেছে। এখন প্রতি কেজি সজনে ডাটা ১৫ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শরীফ উদ্দীন আহ্মেদ বলেন, গ্রীস্মকালে স্বাভাবিকভাবেই দেশে সবজির উৎপাদন কম। এক্ষেত্রে সজনে ডাটা সবজির ঘাটতি মেটাতে সহায়ক ভূমিকা রাখছে। শুধু তাই নয়- নানা গুণ সম্পন্ন ও সমৃদ্ধ সজনে ডাটা মানবদেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বিশেষ করে জলবসন্ত, ডায়রিয়া ও লিভারজনিত সমস্যায় সজনে টানা মহোষুধের কাজ করে।

ডাক্তার সঞ্জয় কুমার দত্ত বলেন, সজনে ডাটা পরিবেশ বান্ধব সবজি। এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি, ই এবং ফাইবার থাকে। যা মানবদেহের জন্য খুবই উপকারী।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×