somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের সীমানা টপকে..

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তথ্যবহুল উপকারী লেখা ঠিক আসে না আমার। তারপরও উচ্চ শিক্ষা নিয়ে তেমন একটা লেখা দাঁড় করানোর অনুরোধ আসলে ঢেঁকি গিলে ফাঁপরে পড়লাম। যথেষ্ট তাগাদা আর হুমকি খাবার পর যা লেখা হল, দেখা গেল সেটা হয়ে গেছে একটা ভ্রমন কাহিনী। নাম তার 'ভোঁওও...ইন্টারভিউ'।

এই গল্পে কাউকে স্কলারশীপ বাগানোর হদিস দেই নি। শুধু বলেছি কিভাবে এক রাতে বিয়েবাড়িতে জবরদস্ত রকমের মোরগ-পোলাও নামিয়ে দিয়ে এসে গায়েবী মোটিভেশনের জোরে পিএইচডির অ্যাপ্লিকেশন করতে লেগে গেলাম-সেই কাহিনী।

দরখাস্তটা মোরগ-পোলাওয়ের মত জবরদস্ত হয়েছিল কি না কে জানে, কিন্তু সুদূর জার্মানী থেকে তিন দিন লম্বা এক ইন্টারভিউয়ের ডাক এসে আরামদায়ক বেকার জীবনে একটা মস্ত গোল পাকিয়ে দিল।

সেই ইন্টারভিউ থেকে শুরু ভ্রমনটা এখনো চলছে। বিচিত্র কেচ্ছাটা পড়তে হলে 'স্বপ্নের সীমানা পেরিয়ে' বইটা উল্টে পাল্টে দেখতে হবে। আর বইমেলার মাতৃভাষা প্রকাশে ২০১-২০২ স্টলে যেতে হবে।

খালি ছোট্ট একটু মুশকিল। 'ভোঁওও...ইন্টারভিউ' যে লিখেছে, সে 'কিম্ভূত স্বদেশির অদ্ভূত বিদেশ' নামের একদম বেদরকারী ধরনের একটা বইও বের করেছে একই প্রকাশনী থেকে। সুতরাং, এমন খাপছাড়া লোক উচ্চ শিক্ষার মতন গম্ভীর ব্যাপার নিয়ে বলতে আসলে সন্দেহ জাগে বই কি।

তবে গাঁটের পয়সা দিয়ে বইটা কিনে পাঠকের স্বপ্নভঙ্গ হবে না। ‘উড়ছে হাইজেনবার্গ’ খ্যাত শামীর মোন্তাজিদ, তরুন বিজ্ঞান লেখক মুশতাক ইবনে আয়্যূব, বিজ্ঞান বক্তা আদনান মান্নানরা নিজ নিজ ক্ষেত্রে তারা হয়ে দ্যুতি ছড়াচ্ছে। আরো সব তরুন তুর্কিরা মিলে তাদের উচ্চ শিক্ষার যে দুর্দান্ত অভিজ্ঞতাগুলো লিখেছেন, তা কোনো দুঃসাহসিক অভিযাত্রার চেয়ে কম কিছু নয়। বরং কোনো নবীন নবীশের জন্যে এটা হতে পারে নতুন এক অ্যাডভেঞ্চারের নীল নকশা।

আমার মতে, জিআরই-আইএলটিএসের বেশুমার বই কিনে নীলক্ষেত খালি করে ফেলার আগে এই বইটা এক টানে পড়ে ফেলা উচিত। তারপর, নীল নকশা ধরে নিখুঁত একটা ছক এঁকে গুঁটি ফেলে মই বেয়ে বেয়ে এগোলেই চলবে। ভিনদেশে পড়াশোনার ধরন আর তার চ্যালেঞ্জগুলো হাতের তালুর মত জানা থাকলে দারুন একটা স্কলারশীপ জুটিয়ে ফেলা আসলে সাপ-লুডু খেলার মতই সহজ। উচ্চ শিক্ষা নিয়ে ধোঁয়াশার প্রাচীর ডিঙ্গাতে তাই ‘স্বপ্নের সীমানা পেরিয়ে’ যাবার আমন্ত্রন রইল।

-ড. রিম সাবরিনা জাহান সরকার,
ইন্সটিটিউট অব প্যাথোলজি,
টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখ,
জার্মানি
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×