ভারত বেশ উদ্বিগ্ন! উদ্বেগরই হওয়ার কথা কারণ চীন তার নৌশক্তি বাড়াতে পাকিস্তানে বন্দর নিচ্ছে। চীন যে ভারতের নয় পাকিস্তানেরই অকৃত্যিম বন্ধু তা আবারো প্রমান করলো। সম্প্রতি চীন পাকিস্তানের গোয়াদার বন্দরের পরিচালনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর ফলে চীন আরব সাগরে একটি নৌঘাঁটি পেয়ে যাচ্ছে। আর এ কারণেই ভারত উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের মতে, চীন যদি পাকিস্তানের এই বন্দরটি পায় তাহলে আরব সাগর ও হরমুজ প্রণালির সঙ্গে চীনের সংযোগ স্থাপিত হবে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে চীনের হাজার হাজার কিলোমিটার দূরত্ব কমে আসবে। চীন যে ক্রমেই তার অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করতে যাচ্ছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে তার প্রমাণ ইতোমধ্যেই পাওয়া গিয়েছে। পাকিস্তান ছাড়াও এই অঞ্চলে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারেও বন্দর এবং তেল-গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণের সঙ্গে চীনের সম্পৃক্ততা রয়েছে। তবে চীনা অর্থায়নে নির্মিত বন্দরগুলোর মধ্যে গোয়াদারই হবে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। চীন হলো পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু। দুই দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য যে এক হয়ে কাজ করবে সেটা ভাবাটাই যুক্তিসংগত। আর পাকিস্তানে বন্দর নির্মাণ করাটা যতটাই না অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বলা হচ্ছে তার চেয়েও বেশী লক্ষ্য সামরিক সমৃদ্ধির বাস্তবায়নের। আর সেখানেই বিপত্তি ভারতের। আমেরিকায় ২০০৪ সালে তৈরি করা একটি প্রতিবেদনে ভারতের চারপাশের বন্দরকে চীনের ‘স্ট্রিং অব পার্লস’ বা সম্ভাব্য নৌঘাঁটি হিসেবে আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এগুলো যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিগুলোরই সমতুল্য। আর সেজন্যই আমেরিকার প্রেসিডেন্ট ওবামাকে তার উপদেষ্টারা ভারতের সাথে নৌশক্তি বৃদ্ধির জন্য প্রাস্তাব দেওয়া হয়। চীন যে আস্তে আস্তে এশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তার লাভ করছে এবং করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তা যেমন ভারতের জন্য উদ্বেগের ঠিক তেমনই সেটা আমেরিকার জন্যও চিন্তার বিষয়।
নৌশক্তি বাড়াতেই পাকিস্তানের বন্দর নিচ্ছে চীন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।