somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশার দুনিয়া__১

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আহম্মক, বেকুব, বলদ, ভোদাই" মুচুর মা মুচুকে ইচ্ছা মতো বকতে থাকলো। "ভোদাই কোথাকার, তিন দিন হয়েছে এক ফোটা রক্তোও খেতে পারিসনি, তাই না? তোর বয়সের কতো ছেলে মশা দিব্যি মানুষের রক্ত খেয়ে বেড়াচ্ছে আর উনি হয়েছে বেকুব প্রকৃতির এক মশা। এখন যা পারিস গিয়ে কর, তোর কোন খাওয়ার ব্যবস্থা নেই।" মুচুর মা কথাগুলো বলে সেখান থেকে সরে পড়লো। মুচু চুপচাপ মায়ের বকুনি সহ্য করলো, কিছুই বললো না। সেখানে মুচুর মামা কুচু উপস্থিত ছিল। সে সব কিছুই শুনলো। "ভাগ্নে! কি রে, মশা হয়েছিস আর রক্ত খেতে পারছিস না, এ কেমন কথা?"

"আরে মামা, কতো চেষ্টা করলাম খাওয়ার, কিছুতেই পেরে উঠিনা, এখনকার ডিজিটাল সময়ের মানুষরা দেখি বেশ স্মার্ট হয়ে গিয়েছে। সেদিনতো অল্পের জন্য দরা খেতে যাচ্ছিলাম। ঐ যে একটা বাড়ি আছে না যেখানে কয়েকজন ভোম্বল দাস রা থাকে সেই বাড়িতে গিয়েছিলাম। রাতের বেলায় ভোটকা লোকটি যেই মশারি তুলে ঢুকতে যাবে ঠিক সেই সময়েই আমি চট্ করে ঢুকে পড়লাম মশারির ভেতর। ঘুপটি মেরে মশারির কোণায় বসে ছিলাম। বেশ ভয় লাগছিল। যদি ঠাস্ করে আমায় মেরে ফেলে, সেই দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলাম। তো যাই হোক, আমি চুপচাপ ছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হলো। এরপর ওই বাসার মহিলা, সেও কি মোটা, সে লাইট বন্ধ করে মশারির ভেতর ঢুকলো। ভাবলাম, আজ রাতে খাওয়া যাবে। স্থির করলাম দুইজনা ঘুমানোর পরেই আক্রমণটা করা শুরু করলাম।

অবশেষে সুযোগ তৈরী হলো। সবাই ঘুমোচ্ছে। খাটে ছিল তিনজন। একজন পুরুষ, একজন মহিলা আর আরেকটি ছোট্ট একটি মেয়ে, তাদেরই বাচ্চা হবে। আগে কখনো বাচ্চাদের রক্ত খাইনি, শুনেছিলাম তাদের রক্ত নাকি বেশ মিষ্টি হয়। সুতরাং টার্গেট করলাম বাচ্চা মেয়েটির রক্ত খাওয়া দিয়েই রাতের আহারটি শুরু করবো।

আর পেরে উঠছিলাম না। বেশ খুদা পেয়েছে ইতোমধ্যে। নিজেকে প্রস্তুত করলাম আক্রমণে যাওয়ার জন্য। মশাদের জীবনটা বেশ মর্মান্তিক। একবার দরা খেলেই জীবনটি শেষ। না ফেরার জগতে চিরতরের জন্য চলে যেতে হবে। আর মানুষরাও হলো এক বর্বর জাতি। আমরাতো তাদের রক্ত তাদের শরীরে ব্যথা দিয়ে খাইনা, শুধুমাত্র তাদের একটু চুলকানি হয় রক্ত খাওয়ার পর আর তারা আমাদের ওপর যে নির্মম অত্যাচার করে তা কল্পনা করা যায় না। আমাদের ওপর হঠাৎ করে করে তারা যে আক্রমণ করে বসে তা খুবই বেদনা-দায়ক।

তো যাই হোক, এবার রক্ত খাওয়ার পালা। মুহুহাহাহা!!! খুব আনন্দ লাগছে। ওমা! যেই কিনা মশারিটা ছেড়ে বাচ্চাটার গায়ে বসতে যাবো, ভো ভো করে এক আওয়াজ শুনতে পেলাম। তাহলে কি আমি ছাড়া অন্য কেউ আছে মশারির ভেতর? যা ভেবেছিলাম তাই, কেউ একজন আছে মশারির ভেতরে। আমারি বন্ধু ঝিনি সে অনেক আগে থেকেই মশারির আরেক দিকে ছিল। আমাকে দেখে সে বললো, কি রে, মুচু কতক্ষণ থেকে আছিস এখানে? আমি বললাম যে আছি কিছুক্ষণ হবে, এই মাত্র রক্ত খেতে যাচ্ছিলাম। ঝিনি যে কথাটি বললো তা তে বেশ নিরাশ হতে হলো। সে বললো, এখন খেতে গেলে নির্ঘাত ধরা পড়ে মরা পরবি। আমি বললাম কেন? ঝিনি বললো, আমি এতক্ষণ ধরে ওদেরই রক্ত খেয়ে মশারির কোণায় চুপচাপ বসে থাকতে আসছিলাম আর এসেই দেখি তুই এখানে। বের হতো কি করে মশারি থেকে তা যখন জানতে চাইলাম তখন ও বললো যে, ঠিক ৩টার দিকে বাচ্চাটির বাথরুম লাগে। এই সময়ই বের হয়ে যেতাম।

আমি নিরাশ হয়ে ঝিনিকে জিজ্ঞেস করলাম রক্ত খেতে যাবো কিনা? ও সাহস দেখালো আমাকে।...............(চলবে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×