আমি জানি আমার এই ব্লগের বিষয়টি দেখে অনেকেই ক্ষেপে যাবেন। যারা অন্ধ ফুটবল প্রেমী তারা কোন মতেই আমার এই তুলনা সহ্য করবেনা হয়তো। কিন্তু তারপরেও আমি বেশ সাহস নিয়ে ব্লগটি লেখা শুরু করলাম। ফুটবল জগতে সর্বকালের সেরা ফুটবলার কে: পেলে না মেসি? অনেকেই রেগে যাবেন আমার এই তুলনা দেখে যে কিভাবে আমি মেসির সাথে পেলেকে তুলনা করি। সবাই ভাববে এত বড় আস্পর্ধা আমি পেলাম কোথা থেকে যে মেসির মতো একজন দূর্দান্ত খেলোয়াড়কে আমি পেলের সাথে তুলনা করছি। সবাই এক কথায় রাজি হবে যে মেসি নির্দিদ্বায় সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু ইদানিং "কাইল্লা মানিককে" নিয়ে যেভাবে মাতামাতি করা হয় তা তে বেশ বুঝতে কষ্ট হয় যে মেসি সেরা নাকি পেলে সেরা। যাদের ফুটবল সম্পর্কে নূন্যতম পর্যায়ে জ্ঞান আছে তারা অবশ্যই স্বীকার করবেন যে মেসিই হলো সেরা খেলোয়াড়। এতে কোন সন্দেহ নেই, কিন্তু তারপরেও কেন কিছু কিছু লোক মেসির চেয়ে পেলেকে সেরা মনে করে? কেন কিছু কিছু লোক মানতে নারাজ যে মেসির ধারের কাছেও পেলে নয়? অজ্ঞতার কারণেই হয়তো এমনটি করে তারা। মেসি যে ছন্দময় ফুটবল খেলে সেটা এই প্রজন্মের ছেলেমেয়েরাকি চোখ দিয়ে দেখে না? তারপরেও কিসের আশায় এই সকল নির্বোধেরা পেলেকে সেরা মনে করে???
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।